এক্সপ্লোর

Purulia: উচ্চ মাধ্যমিকে নম্বর নিয়ে ফের অসন্তোষ, স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ফলে প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক স্কুলের রুমের ভেতরই আটকে পড়েন।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় এবার স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ পড়ুয়ারা। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানা এলাকার আরকেটিএম হাইস্কুলে।

চলতি বছরে এই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ১৮৬ জন। পড়ুয়াদের অভিযোগ, গত বছর একাদশ পরীক্ষায় কম নম্বর দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। সেই নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকেও কম নম্বর পান তাঁরা। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই  কথা জানালেও তিনি কোনও সহযোগিতা করছেন না বলে অভিযোগ। এরপরই প্রতিবাদে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। আজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ফলে প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক স্কুলের রুমের ভেতরই আটকে পড়েন। পাশাপাশি বিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

পড়ুয়াদের দাবি, "উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।" পরে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা । তালা খোলা হয় বিদ্যালয়ের।  এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবীদাস মুখোপাধ্যায় বলেন, "বোর্ডের নির্দেশ ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে। সেই মতো আগামী ২৯ তারিখ তাঁদের আবেদন করতে বলা হয়েছে। সেই আবেদন উচ্চশিক্ষা সংসদে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি একাদশ শ্রেণীর পরীক্ষায় কম সময় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।"

প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের। এর পাশাপাশি গতকাল আরও একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা জানায়, ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হব স্কুলগুলিকে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করতে বলা হয়েছে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget