এক্সপ্লোর

Rajpur, Sonarpur, Bhatpara Corona Guidelines:করোনা রুখতে ভাটপাড়ার কয়েকটি ওয়ার্ড ও রাজপুর-সোনারপুরে বন্ধ বাজার-দোকান

আজ থেকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার কয়েকটি বাজার তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুর এলাকাতেও তিনদিনের জন্য বাজার বন্ধ থাকছে আজ থেকে। 

কলকাতা: করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে। সেইসঙ্গে ভাইরাসের প্রকোপ আটকাতে টিকাকরণের সংখ্যা  বৃদ্ধি ও মাইক্রো কনটেনমেন্ট গড়ে তোলার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলশ্রুতিতে আজ থেকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার কয়েকটি বাজার তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুর এলাকাতেও তিনদিনের জন্য বাজার বন্ধ থাকছে আজ থেকে। 
করোনা সংক্রমণ বেড়ে চলায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৬, ৭ ও ৩৪ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে মানা হচ্ছে করোনা বিধি। পুর প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বাজার বন্ধ রাখার। সেইমতো আজ থেকে ৩ দিনের জন্য কাঁকিনাড়ার রথতলা বাজার বন্ধ। পাশাপাশি, ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে শ্যামনগর বাজারও বন্ধ থাকবে তিনদিন। বাজার বন্ধের বিষয়ে  গতকালই প্রচার করা হয় পুরসভার তরফে। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ৮৩ টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। এই এলাকাগুলিতে কঠোরভাবে মেনে চলা হচ্ছে করোনা বিধি। 
করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় আজ থেকে তিনদিনের জন্য সমস্ত বাজার বন্ধ। পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিন আগে পুরসভা ও পুলিশের আধিকারিকরা মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।  পুর এলাকার ৩৫ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এখনও করোনার সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে। এজন্যই এই বাজার ও দোকান বন্ধের সিদ্ধান্ত। শুধুমাত্র অত্যাবশ্যক সামগ্রীর দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ। চলছে পুলিশের টহলদারি। 
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে হাওড়া ও হুগলিরও কয়েকটি অংশে তৈরি করা হয়েছে মাইক্রো কনটেইনমেন্ট জোন। ওই সব এলাকায় মেনে চলা হচ্ছে এ সংক্রান্ত বিধিনিষেধ। কয়েকটি এলাকায় দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে সংক্রমণ হার তলানিতে নামানোই লক্ষ্য।

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget