এক্সপ্লোর

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতা: একদিকে, তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে, বিক্ষিপ্ত বৃষ্টিতে সামান্য স্বস্তি পশ্চিমাঞ্চলের দুই জেলা, পূর্ব বর্ধমান ও বীরভূমে। সময় মতোই দেশে ঢুকেছে বর্ষা। আবহবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই সময় এ রাজ্যেও শুরু হওয়ার কথা ভারী বর্ষণের। কিন্তু কোথায় বৃষ্টি? প্রতীক্ষার প্রহর গোণা যেন আর ফুরোতেই চাইছে না। গ্রীষ্মের দারুণ দহন আর গুমোট গরমে গলদ্ঘর্ম অবস্থা শহরবাসীর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশের বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি ছিল চরমে। তবে শুধু কলকাতাই নয়, পুড়ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। তীব্র গরমের মধ্যে এদিন হাওড়ার বঙ্গিম সেতুতে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। এদিনও পারদ ঊর্ধ্বমুখী ছিল বাঁকুড়ায়। তীব্র গরম আর আর্দ্রতায় নাজেহাল জেলাবাসী। একই ছবি পুরুলিয়া, দুর্গাপুর, হলদিয়াতেও। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা যখন দাবদাহে কাহিল, তখন কিছুটা হলেও স্বস্তি বীরভূম ও পূর্ব বর্ধমানে। এদিন দুপুরে বীরভূমের রামপুরহাট, সিউড়ি এবং পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃষ্টি পাশাপাশি ছিল হালকা ঝোড়ো বাতাস। দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে অস্বস্তিকর আবহাওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget