এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Murshidabad School Bus Accident: বহরমপুরে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা। আর সেই ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫।

বাঁকুড়া: শুক্রবার সকালে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিং-এ নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে একটি স্কুলগাড়িতে। এই দুর্ঘটনায় মৃত ৫। "মানুষের ভুলের জন্য এটা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। এটা ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে।", সাত সকালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর কী কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
 
হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর কপ্টার নামতেই সেখানে ভিড় জমান অনেকে। এরপর শ্যাম স্টিল ইন্ডাস্ট্রির কর্তাদের সঙ্গে কথা বার্তা বলেন তিনি। তারপর আজ শুক্রবার সকালে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গিয়েছে। সকলের কাছেই এটা খুবই কষ্টের। আমি খুব সকাল থেকেই ওখানকার এসপির সঙ্গে যোগাযোগ রেখেছি। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে। এবং জেলাশাসক ও মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। রেলও আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওখানকার প্রাক্তন সাংসাদও আমাকে মেসেজ করেছিলেন। আমি প্রথমত বলি, আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যাঁকে আমরা গ্রেফতার করেছি গেটম্যান, প্রাথমিক তদন্তে তাঁর জন্যই এই আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মানুষকে এমন দুর্ঘটনার খবর শুনতে হল। আমরা শুনলাম, দেখলাম অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়। আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক ও শোকের।"

তিনি আরও বলেন, "হাসপাতালে আরও ২টো বাচ্চা মারা গিয়েছে। একজন সাইকেল ৫জন মোট মারা গিয়েছে। ২ জনের চিকিৎসা চলছে। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা। গেটম্যানকে গ্রেফতার তো করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, ও মদ্যপ ছিল কি না সেটা মেডিকেল টেস্ট করাতে। রেলের পক্ষ থেকে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। মানুষের ভুলের জন্য এটা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। এটা ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করা মতো জায়গায় নেই। আমি তো সকালেই গ্রেফতার করতে বলেছি। প্রথমেই সকাল ৯টায় এসপিকে বলেছি, আপনি গেটম্যানকে ধরুন। কারণ আমি প্রাইমারি রিপোর্ট পেয়ে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে। অন্য কেউ গ্রেফতার করবে না। ও মদ্যপ ছিল কি না, তার জন্য টেস্ট করা হচ্ছে। একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গিয়েছে, এটা খুবই বেদনাদায়ক।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget