এক্সপ্লোর

SIT at Sitalkuchi: শীতলকুচিতে গুলিকাণ্ড ঘটনার পুনর্নির্মাণ করল সিআইডি

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের।  ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে।  

কোচবিহার: শীতলকুচিতে গুলি কাণ্ডের তদন্তে সিআইডি কর্তা যেদিন অকুস্থলে পৌঁছলেন, ঘটনাচক্রে সেদিনই সিবিআইয়ের হাতে চার হেভিওয়েটের গ্রেফতারিকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দক্ষিণে মুখ্যমন্ত্রী যখন সিবিআই অফিসে ধর্নায়, তখন উত্তরে জোড়পাটকি বুথ এলাকা ঘুরে দেখল সিআইডির স্পেশাল টিম। 

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচির জোড়পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। 

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেন। সেইমতো সোমবার সকাল পৌনে আটটা নাগাদ জোড়পাটকির ১২৬ নম্বর বুথ পৌঁছয় সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল।

নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়। সকাল পৌনে আটটা থেকে সকাল নটা, সোয়া এক ঘণ্টা ধরে চলে পুনর্নির্মাণ পর্ব।  

ঘটনার দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে চারটি মৃতদেহ যেখানে যেখানে পড়েছিল, তা চিহ্নিত করে, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব মেপে দেখেন গোয়েন্দারা। 

গোটা পর্বে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। এলাকা ঘিরে রাখে পুলিশ। ড্রোন ক্যামেরার মাধ্যমে এরিয়াল ভিউ নেওয়া হয়। তদন্ত প্রক্রিয়ায় সিআইডির প্রতিনিধি দলের সঙ্গে ছিল মাথাভাঙা থানার পুলিশ। 

সিআইডি ডিআইজি(স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায় বলেন, আমরা এসেছি। সেদিনের ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা করছি। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছি। এটা একটা বড় ঘটনা। একটু সময় লাগবে তদন্তে।

শীতলকুচির ঘটনায় শুরু থেকেই উঠে এসেছে এক নাবালকের নাম। কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করাতেই অশান্তি ছড়ায় বলে 
স্থানীয়দের অভিযোগ। সোমবার ওই নাবালক সব একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে সিআইডির প্রতিনিধি দল। 

বিলকিস খাতুন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাকে জিজ্ঞেস করছিল সিআইডি। আমি বললাম সেদিন কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকে বাচ্চা ছেলেটাকে মেরেছিল। দাঁড়িয়েছিল, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বন্দুকের বাট, লাঠি দিয়ে মারে। বাচ্চাটার মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে যায়। তখন সবাই ওকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পুনর্নির্মাণ পর্বের পর সিআইডি অফিসাররা প্রত্যক্ষদর্শীদের নিয়ে মাথাভাঙা থানায় যান। সেখানে ৩৫ মিনিট থেকে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন তাঁরা। 

চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মাথাভাঙার মহকুমা পুলিশ সুপার, থানার অফিসার-ইনচার্জ, তদন্তকারী অফিসার, ঘটনার দিনের ক্যুইক রেসপন্স টিম, সেক্টর অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

কিন্তু গুলি চালনায় অভিযুক্ত সিআইএসএফের ছয় জওয়ানকে তলব করা হলেও, রাজ্য গোয়েন্দা সংস্থার সামনে তাঁরা এখনও হাজির হননি। এপ্রসঙ্গে কল্যাণ মুখোপাধ্যায় বলেন, যে ছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ডাকা হয়েছে, তাঁদের নিয়ম অনুযায়ী আবার চিঠি দেওয়া হবে। 

এতদিনের তদন্তে বিভিন্নপক্ষের যে বয়ান তাদের হাতে উঠে এসেছে, তার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান যাচাই করবে সিআইডির প্রতিনিধি দল। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget