এক্সপ্লোর

বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর

কলকাতা: বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কোচবিহারে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সতর্কতা। কোচবিহারের তুফানগঞ্জে জারি লাল সতর্কতা। ২ দিনের বৃষ্টিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভায় অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। বেশ কিছু  বাড়ির একতলায় জল ঢুকে পড়ায় বিপত্তি। যাতায়াতের জন্য নামানো হয়েছে নৌকা। জলবন্দি বহু মানুষকে উদ্ধার করে নিকটবর্তী স্কুলগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার ২ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকা। গ্রাম প্লাবিত হওয়ায় আলিপুরদুয়ার-বামনহাট রেল লাইন সংলগ্ন উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন বহু গ্রামবাসী। প্রশাসনের তরফে জেলায় মোট ৫১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে ১৩টি ত্রাণ শিবির রয়েছে কোচবিহার পুর এলাকা এবং সংলগ্ন গ্রামগুলিতে। জলমগ্ন বাসিন্দাদের খাবারের জন্য ৯৭ টি কমিউনিটি কিচেন খুলেছে প্রশাসন। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ড জলমগ্ন। তোর্সা, রায়ডাক, সঙ্কোশ নদীতে বাড়ছে জলস্তর। কালজানি নদীতে জারি করা হয়েছে লাল সতর্কতা। নদী সংলগ্ন অধিকাংশ গ্রামে কোমর সমান জল। সেতু ভেঙে পড়ায় ফালাকাটা-আলিপুরদুয়ার রাস্তা বন্ধ যান চলাচল। খোলা হয়েছে ৬০টি ত্রাণ শিবির। গোটা জেলায় ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ মানুষ। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, এসএসবি এবং সিআরপিএফ। তিস্তা ব্যারেজ থেকে আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।  ভূটানে বৃষ্টির জেরে তিস্তা নদীর জল আরও বেড়ে যাওয়ায় সম্ভাবনা। জল বেড়ে গেলে নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধূপগুড়ি পুর এলাকায় অবস্থার কিছুটা উন্নতি। কয়েকটি জায়গায় জল নামতে শুরু করেছে। জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি নদীতে জল বেড়ে যাওয়ার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ায় আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget