এক্সপ্লোর

বিশ্বাস করেছিলাম, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন মমতা, নির্বাচনী জনসভায় তোপ সনিয়ার

সুজাপুর (মালদহ): পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন সনিয়া গাঁধী। পাশাপাশি তৃণমূল, বিজেপিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর পাশাপাশি নরেন্দ্র মোদীকেও বিঁধেছেন কংগ্রেস সভানেত্রী। বলেন, মোদী ও মমতা, উভয়েই মানুষকে ধোঁকা দিয়েছেন।   এ রাজ্যে কংগ্রেসের গড় বলে পরিচিত মালদহের সুজাপুরে মমতাকে কাঠগড়ায় তুলে  সনিয়া অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতিই ভুলে গিয়েছেন উনি। এ রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই, বলেন সনিয়া। এও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তা সত্ত্বেও দেশের মধ্যে নারী নির্যাতন সবচেয়ে বেশি এখানেই। কিন্তু মমতা সরকারের এ নিয়ে কোনও মাথাব্যথাই নেই বলে মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী। ১৯ মে মানুষ শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।   ২০১১ সালে রাজ্যে বামেদের হটিয়ে পালাবদলের নির্বাচনে তৃণমূলের জোটসঙ্গী ছিল তাঁর দল। নানা ঘটনার জেরে কংগ্রেস জোট ভেঙে মমতার সরকার থেকে বেরিয়ে আসার পরও সনিয়া ও তৃণমূল নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক টাল খায়নি। দিল্লি সফরে সনিয়ার সঙ্গে দেখা করেছেন মমতা। কিন্তু তা আজ অতীত। এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বামেদের সঙ্গে অলিখিত বোঝাপড়া হয়েছে প্রদেশ কংগ্রেসের। দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় নিজেই ২০১১-র সেই তৃণমূল-কংগ্রেস ‘মধুচন্দ্রিমা’ প্রসঙ্গে ইঙ্গিত করে সনিয়া বলেন, ৫ বছর আগে মমতাকে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু ক্ষমতা পাওয়ার পর সব প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন তিনি। রাজ্যবাসীকে তাঁদের প্রাপ্য দেননি।   মোদী-মমতা আঁতাতের কথা শোনা গিয়েছে সনিয়ার মুখেও। বলেন, যখনই সংসদে মোদী সরকার বিপদে পড়ে, ত্রাতার ভূমিকায় দেখা যায় তৃণমূলকে। চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তুলেও মমতা অভিযোগ করেন, মানুষের অর্থ লুঠ করা হয়েছে। অথচ দোষী সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি মোদী, মমতা।   মমতার মা-মাটি-মানুষ স্লোগানের কটাক্ষ করেন সনিয়া। বলেন, রাজ্যে মাটি শুকিয়ে গেছে।  মানুষ কাজ হারিয়েছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget