এক্সপ্লোর

Sputnik V Vaccine আজ রাজ্যে আসছে না করোনা স্পুটনিক ভি ভ্যাকসিন, পিছিয়ে গেল টিকাকরণ 

সোম বা মঙ্গলবার আসতে পারে রাশিয়ার টিকা

কলকাতা: আসার কথা থাকলেও, আজ রাজ্যে আসছে না করোনা টিকা স্পুটনিক ভি। অনিবার্য কারণে আজ ভ্যাতসিন পাঠাচ্ছে না ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরি। এমনটাই জানা গিয়েছে। 

সূত্রের খবর, আগামী সপ্তাহে আসতে পারে টিকা। বলা হচ্ছে, সোম বা মঙ্গলবার রাজ্যে আসতে পারে রাশিয়ার করোনা টিকা।

এর ফলে কাল কলকাতায় হচ্ছে না স্পুটনিক ভি টিকাকরণ। সোমবারও হবে না স্পুটনিক ভি টিকাকরণ। এমনটাই জানানো হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে। 

দেশের বিভিন্ন অংশের মতো বাংলাতেও ভ্যাকসিনের চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফারাকটা বার বার চোখে পড়ছে। এই প্রেক্ষাপটে আশার খবর কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পর এবার কলকাতায় শুরু হচ্ছে স্পুটনিক ভি-র টিকাকরণ। 

কলকাতায় অ্যাপোলো হাসপাতালে শুরু হবে ভ্যাকসিনেশন। স্পুটনিক ভি-র একটি ডোজের দাম ১২৫০ টাকা। অর্থাত দুটি ডোজ নিতে একজনের খরচ হবে আড়াই হাজার টাকা। 

গত ২৯ মে, রাশিয়া থেকে হায়দরাবাদে পৌঁছয় স্পুটনিক ভি-র দেড় লক্ষ ডোজ।  অতিমারির সঙ্কটে ভ্যাকসিনের ঘাটতি সামলাতে, গতমাসেই রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারাল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। 

সূত্রের খবর,  এই ভ্যাকসিনে দু’টো আলাদা স্পাইক প্রোটিন ব্যবহার করা হয়। এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে।  প্রথম পর্বের ২১ দিন পর দ্বিতীয় পর্বের টিকাকরণ হয়। এই প্রতিষেধকের কার্যকারিতা সর্বোচ্চ ৯১.৬ শতাংশ। 

ঠিক হয়েছে, ৫টি ওষুধ সংস্থা ভারতে ভ্যাকসিন তৈরি করবে। গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাকিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভিরচো বায়োটেক বছরে ৮৫ কোটির কাছাকাছি প্রতিষেধক তৈরি করবে।

রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা মাত্র ০.১ শতাংশ। রাজ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। প্রায় ১৬ হাজার মানুষকে এই করোনাকালে হারিয়েছে রাজ্য।

তারইমধ্যে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। এই প্রেক্ষাপটে চিকিত্সকরা বলছেন, যত দ্রুত সম্ভব সমাজের সব মানুষকে ভ্যাকসিন দিতে হবে। 

এই পরিস্থিতিতে কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর এবার রাশিয়ার তৈরি স্পুটনিক ভি’র টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ায়, সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget