এক্সপ্লোর

রাজধানী এক্সপ্রেসে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, আসানসোল স্টেশনে বিক্ষোভ

আসানসোল ও কলকাতা: নয়াদিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার অভিযোগ। খাবার খেয়ে অসুস্থ কয়েকজন। আসানসোল ও শিয়ালদা স্টেশনে দফায় দফায় বিক্ষোভ যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, নয়াদিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে সোমবার রাতে যে খাবার দেওয়া হয়, তা ছিল পচা। কোনও প্যাকেটে ঢাকা সারাতেই নাকে আসে পচা গন্ধ... কোনও প্যাকেটে দেখা যায়, খাবারের মধ্যে পড়ে পোকা। খাওয়া তো দূরের কথা, খাবারের এক কণা মুখে তুলতে পারেনি কেউ। এই খাবার খেয়ে বি-৮ এবং বি-৯ কামরার কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এর জেরেই আসানসোল স্টেশনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। মঙ্গলবার সকালে রাজধানী এক্সপ্রেস শিয়ালদা পৌঁছলে, সেখানেও স্টেশন ম্যানেজারের অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা। শিয়ালদা স্টেশন ম্যানেজার আনন্দ বর্ধন আশ্বাস দেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। আর শুধু সাধারণ মানুষ নন, রেলের খাবার নিয়ে একই অভিযোগ তুলেছেন দেশের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। বলেন, সাধারণ লোক যেটা খাচ্ছে চিকেন কাটলেটে চিকেন নেই। রাস্তা থেকে আনা সস্তার। মানুষকে বোকা বানানো হচ্ছে। আমাকেও খারাপ খাবার দেওয়া হয়। বিষয়টি রেলমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন বাবুল। নয়াদিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ভাড়া এতটাই যে সকলের এই ট্রেনে চড়ার সাধ্য হয় না। থ্রি টিয়ার এসি কামরার ভাড়া ২ হাজার ৮০৫ টাকা। টু টিয়ার এসি কামরার ভাড়া ৪ হাজার ১৮৫ টাকা। ফার্স্ট ক্লাসের ভাড়া ৪ হাজার ৮৭৫ টাকা। অনেক ক্ষেত্রে বিমানে দিল্লি থেকে কলকাতা আসতেও এর থেকে কম খরচ পড়ে। তা সত্ত্বেও রাজধানীতে টিকিটের জন্য কাড়াকাড়ি পড়ে একটাই কারণে। ভাল পরিষেবা। কিন্তু, এত টাকা দিয়ে টিকিট কাটার পরও সেই ট্রেনের যাত্রীদের যদি ১৮ ঘণ্টা খালি পেটে সফর করতে হয়, তাহলে তাঁদের ক্ষোভ কি অযৌক্তিক? অনেকে বলছেন, ঘুরপথে ট্রেনের ভাড়া তো মাঝেমধ্যেই বাড়ছে। তারপরও পরিষেবার মানের সঙ্গে যাত্রীদের আপোস করতে হবে কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget