এক্সপ্লোর

কলেজ ছাত্র খুন: কোন পথে ধরা পড়লেন তাপস মল্লিক?

ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা): ৩ দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে পুলিশের জালে ডায়মন্ডহারবারে মোষ চুরির গুজবে ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক। কিন্তু, এই তিনদিন কোথায় ছিলেন তৃণমূলের এই স্ট্রং ম্যান? পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই মঙ্গলবার সকাল হতে না হতেই নিজের মোবাইল ফোনের সুই অফ করে দেন তৃণমূল নেতা তাপস মল্লিক। মঙ্গলবারই ডায়মন্ডহারবার থেকে সরিষায় শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন তৃণমূল নেতা। কিছুক্ষণ থাকার পর সেখান থেকেও চলে যান খুনে অভিযুক্ত শাসক দলের নেতা তাপস মল্লিক। এরপর সরিষা থেকে চলে যান বজবজে, শ্যালিকার বাড়িতে। তাঁর পিছনে যে পুলিশ, হন্যে হয়ে পড়েছে, সেই খবর ঠিকই পৌঁছে যাচ্ছিল ডারমন্ডহারবারের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার কাছে। তাই কোনও ঝুঁকি নিতে চাননি তাপস মল্লিক। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে তাপস মল্লিকের পরের গন্তব্য হয় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। কলেজ ছাত্র খুন: কোন পথে ধরা পড়লেন তাপস মল্লিক? তবে দত্তপুকুর থেকে আর পালানোর সুযোগ পাননি ছাত্র খুনে অভিযুক্ত এই তৃণমূল নেতা। বামনগাছিতে চৌমাথায় নাকাচেকিংয়ের সময় ধরা পড়ে যান তিনি। কিন্তু কী করে তাপস মল্লিকের হদিশ পেল পুলিশ? মাথার খোঁজে কানে টান দিতে শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর,  তৃণমূল নেতা গা ঢাকা দেওয়ার পর তাঁর ভাইকে জেরা শুরু করে পুলিশ। ভাইকে জেরা করেই দাদার নতুন মোবাইল নম্বর নেওয়ার কথা জানতে পারেন তদন্তকারীরা। পাশাপাশি তাপস মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূলের এক শ্রমিক সংগঠনের নেতার ওপর নজরদারি শুরু করে পুলিশ। সেই আইএনটিটিইউসি নেতাকে ফোন করলে, তৃণমূল নেতা নতুন মোবাইল নম্বর যাচাই করে নেয় পুলিশ। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাপস মল্লিকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। তারপর আর পুলিশের জাল থেকে বাঁচতে পারেননি এই রাঘববোয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget