এক্সপ্লোর

Suvendu on Mukul: মুকুলের বিধায়কপদ খারিজের আর্জির প্রথম শুনানিতে শুভেন্দু, আদালতে যাওয়ার ভাবনা বিজেপির

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে প্রথম শুনানিতে স্পিকারের ঘরে উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী।বেরিয়ে এলেন সাড়ে ৪ মিনিটের মধ্যেই

আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে বিধানসভায় শুনানি হল। অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পরবর্তী শুনানি ৩০ জুলাই। এই ইস্যুতে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি বিজেপির। খবর সূত্রের।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে প্রথম শুনানিতে স্পিকারের ঘরে উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী।বেরিয়ে এলেন সাড়ে ৪ মিনিটের মধ্যেই।তারপরই জানালেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে আদালতেও যাবে বিজেপি। যা নিয়ে অবশ্য বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন মুকুল। তিনি বলেছেন, যাক না, যেখানে যাওয়ার সেখানে যাক। 

বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছেন মুকুল রায়। কিন্তু, তারপর থেকেই তাঁর অবস্থান থেকে ঘিরে বিতর্ক।বিজেপির বক্তব্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তৃণমূল ভবনে যোগ দিয়েছেন,যিনি বিজেপির আলিপুরদুয়ারের সভাপতির হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন, তাঁর দল ছাড়ার ঘটনা নিয়ে কোনও সংশয় নেই।  তৃণমূলের সমর্থনে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, তাঁর বিধায়ক পদ অবিলম্বে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী খারিজ করা হোক।

শুভেন্দু অধিকারীর এই দাবির প্রেক্ষিতেই শুক্রবার শুনানি ছিল।মাত্র সাড়ে চার মিনিট স্পিকারের ঘরে ছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে বেরিয়েই তৃণমূলের সমালোচনা করে আদালতে যাওয়ার কথা জানান তিনি। বিরোধী দলনেতা বলেছেন,  দলবদলের ঘটনা গত ১০ বছরে ৫০টা ঘটেছে। সারা দেশে যেমন আর কোথাও ভুয়ো টিকা পাওয়া যায় না, তেমনই পশ্চিমবঙ্গে একমাত্র দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় না। স্পিকার এই বিষয়ের শুনানিতে যতবার ডাকবেন, ততবার আসব। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই মনে হচ্ছে, এ ভাবে নিষ্পত্তি হয় না। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, তৃণমূলের পরিচালিত ব্যবস্থার উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা বিজেপি-র পক্ষ থেকে আইনের আশ্রয় নেব। তথ্য প্রমাণ জমা দেব। এই ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। নির্দিষ্ট সময়ে যাতে শুনানি শেষ হয়, তার জন্য আবেদন করব।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, যা সিদ্ধান্ত নেওয়ার স্পিকার নেবেন।

শুভেন্দু অধিকারী বলেছেন,  বাম পরিষদীয় দল যখন দিপালী বিশ্বাসের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেছিল, তখন ২৩টি শুনানি হয়।তাও নিষ্পত্তি হয়নি। তাই এই ব্যবস্থার উপরে আস্থা নেই।

পরিষদীয়মন্ত্রীপার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এ বিষয়ে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমাদের এ নিয়ে কিছু বলার নেই।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিজেপির দাবির প্রেক্ষিতে ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিধানসভার অধ্যক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget