এক্সপ্লোর

 নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে রামনগরে ‘বাহাদুর’ কটাক্ষ শুভেন্দুর, ‘স্মৃতি শক্তি ফেল করেছে’, পাল্টা অখিল গিরি

ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের পর আমিই ছিলাম রাস্তায়, দেখা যায়নি অনেককেই, রামনগরে কালীপুজো উদ্বোধনে গিয়ে দাবি শুভেন্দুর। মিথ্যা বলছেন, স্মরণশক্তি হারিয়েছেন, পাল্টা আক্রমণ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর:  ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের পর আমিই ছিলাম রাস্তায়, দেখা যায়নি অনেককেই, রামনগরে কালীপুজো উদ্বোধনে গিয়ে দাবি শুভেন্দুর। মিথ্যা বলছেন, স্মরণশক্তি হারিয়েছেন, পাল্টা আক্রমণ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির। পূর্ব মেদিনীপুরের রামনগরে  কালীপুজোর উদ্বোধন করলেন, ঢাকও বাজালেন।তারপর ‘অখিল-গড়ে’ দাঁড়িয়ে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী ও নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। বললেন,নন্দীগ্রাম আন্দোলনের পর অনেক বাহাদুরকে দেখা যায়নি। আমি রাস্তায় ছিলাম। ভাল ও খারাপ সব সময়ে শুভেন্দু অধিকারী পাশে আছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, নাম না করলেও শুভেন্দু আসলে নিশানা করেছেন রামনগরের তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল সহ সভাপতি অখিল গিরিকে। জেলার রাজনীতিতে যিনি শুভেন্দু অধিকারীর প্রবল বিরোধী বলে পরিচিত। আক্রমণের সুরেই শুভেন্দুর কটাক্ষের জবাব ফিরিয়ে দিয়েছেন অখিল। তাঁর দাবি , অসত্য বলছেন শুভেন্দু। স্মরণশক্তি হারিয়েছেন। হতাশায় ভুগছেন। আমি রামনগরকে আগলে রেখেছি। এলাকার মানুষ কিছু বলছেন না, উনি বলছেন। তাৎপর্যপূর্ণভাবে ১৯ তারিখ রামনগর বাজারে তৃণমূলের ব্যানারে সভা করবেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। সেদিনই রামনগরে অন্য একটি ব্যানারে সভা করতে আসবেন শুভেন্দু।  বললেন, আজকে ঢাক বাজালাম। ১৯ তারিখ মেগা শো করব। স্বাভাবিকভাবেই তা নিয়ে তেতে উঠেছে রামনগরের ময়দান। গত লোকসভা নির্বাচনের নিরিখে পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রে তৃণমূলের চেয়ে ৭ হাজারের কিছু বেশি ভোটে পিছিয়ে ছিল বিজেপি। তাই একুশের মহাযুদ্ধের মুখে দলের দুই নেতার তীব্র বিরোধে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget