এক্সপ্লোর

যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট, বন্ধ দার্জিলিঙ, জলপাইগুড়ির চা বাগান

জলপাইগুড়ি ও দার্জিলিং: পাহাড়ে সরকারি অফিসে বনধ সেভাবে দানা বাধছে না! প্রথম দিনই ৯০ শতাংশের উপর হাজিরা। মুখে স্বীকার না করলেও, অস্বস্তিতে মোর্চা। এই পরিস্থিতিতে নিজেদের দিকে সমর্থন টানতে, সমতলে শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে সমর্থনের হাত বাড়িয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার, চা বাগান সংলগ্ন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা এবং ইসলামপুর ও মেখলিগঞ্জ মহকুমায় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। ধর্মঘটী ২৪টি চা শ্রমিক সংগঠনের জয়েন্ট ফোরামে রয়েছে, মোর্চার চা শ্রমিক সংগঠন ‘দার্জিলিং ডুয়ার্স প্ল্যানটেশন লেবার্স ইউনিয়নও। সোমবার তাৎপর্যপূর্ণভাবে সাধারণ ধর্মঘটে নিজেদের সরাসরি সমর্থনের কথা জানিয়েছে মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, জয়েন্ট ফোরাম কাল কে সাধারণ ধমঘট ডেকেছে। ন্যূনতম মজুরির দাবিতে। মোর্চা সমর্থন করছে। দার্জিলিং, তরাই, ডুয়ার্স চা বাগান এলাকায় ধর্মঘট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, চা বাগান আন্দোলনের সঙ্গে জড়ানো মোর্চার একটি সুপরিকল্পিত কৌশল। কারণ, উত্তরবঙ্গের লক্ষ লক্ষ চা শ্রমিকদের মধ্যে একটা বড় অংশই পাহাড়ের বাসিন্দা। তাই, চা বাগান ধর্মঘটে দলীয় শ্রমিক সংগঠনকে সামিল করা এবং জয়েন্ট ফোরামের সাধারণ ধর্মধটে সমর্থন জানানো, সেই কৌশলেরই অঙ্গ বলে মত পর্যবেক্ষকদের একাংশের। কারণ, এটা চা শ্রমিকদের রুটি-রুজির প্রশ্ন। এখন তাঁদের দৈনিক মজুরি ১৩২ টাকা ৫০ পয়সা। এটা বাড়িয়ে ৩৫০ টাকা করার দাবি তুলেছে চা শ্রমিক সংগঠনগুলি। অভিযোগ, ২০১৪ সালে ৩৭ টাকা ৫০ পয়সা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হলেও, এখনও তা কার্যকর হয়নি। দু’দিনের এই চা বাগান ধর্মঘটে তৃণমূলের শ্রমিক সংগঠন সামিল হয়নি। আইএনটিটিইউসি নেতা আনসার আলি বলেন, হরতাল মানি না, সমর্থনও করিনা। হরতাল করে লাভ হয়না। মুখ্যমন্ত্রীও চান না ধর্মঘট হোক। কিন্তু দাবিতে সমর্থন করছি। কথা বললে সব মিটে যাবে। যদিও, ধর্মঘটে একযোগে সমর্থন জানিয়েছে সিপিএম, কংগ্রেস ও আরএসএসের শ্রমিক সংগঠন। উত্তরবঙ্গে চা বাগানগুলির ১০ থেকে ১২ শতাংশ পাহাড়ে। বাকি সব সমতলে। এই পরিস্থিতিতে নিজেদের আন্দোলনের দিকে সমর্থন টানতে, মোর্চার সাধারণ ধর্মঘটকে সমর্থন করার কৌশল কি আদৌও কাজে আসবে? প্রশ্ন রাজনৈতিকম হলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget