এক্সপ্লোর

ধরা পড়েও জাল ছিঁড়ে পালাল লালগড়ের বাঘ!

ঝাড়গ্রাম: হাতের মুঠোয় এসেও ফস্কে গেল রয়্যাল বেঙ্গল!পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফের ব্যর্থ বাঘবন্দির চেষ্টা!! শুক্রবার সকালে কোতোয়ালি থানার বাঘঘোড়া জঙ্গলে শিকার করতে যান বেশ কয়েকজন শিকারি। তাঁদের দাবি, জঙ্গলে ঢুকতেই আক্রমণ করে রয়্যালবেঙ্গল টাইগার। বাঘের আক্রমণে রক্তাক্ত হন নন্দলাল সরেন, পাণ্ডা মুর্মু ও সুধন সরেন নামে ৩ শিকারি। শিকারিদের দাবি, হামলার পর পালাতে গিয়ে বাঘটি একটি গর্তে পড়ে যায়। সঙ্গে থাকা জাল দিয়ে তাকে ঘিরে ফেলেন শিকারিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। জাল ছিঁড়ে পালায় রয়্যাল বেঙ্গল। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যান বন দফতরের আধিকারিকরা। মেদিনীপুর ডিভিশনের ডিএফও রবীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, আহত শিকারিদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। বাঘের খোঁজে চলছে তল্লাশি। মাসখানেক আগে লালগড়ের জঙ্গলে বন দফতের ক্যামেরা ট্র্যাপে প্রথম ধরা পড়ে বাঘের ছবি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক। পাতা হয় খাঁচা.... ওড়ানো হয় ড্রোন। কিন্তু বাঘবন্দি করা যায়নি। আদিবাসীদের দাবি, শুক্রবার অল্পের জন্য হাতছাড়া হল বাঘ! জঙ্গলের মধ্যে গর্তে রয়্যাল বেঙ্গল। ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে....। তার পরেও কী করে পালাল সে?এই প্রশ্নে     গ্রামবাসী ও বন দফতরের মধ্যে শুরু তীব্র চাপানউতোর। গ্রামবাসীদের দাবি, বাঘটিকে দেখা গিয়েছে বেলা ১২টা নাগাদ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। অন্যদিকে, বন দফতরের দাবি, তারা খবর পায় দুপুর ১টায়। সঙ্গে সঙ্গেই এলাকায় যান বনকর্মীরা। গ্রামবাসীদের দাবি, চাঁদড়া বিট থেকে বনকর্মীরা ২টো নাগাদ আসেন এলাকায়। লালগড় রেঞ্জ অফিস থেকে জাল ও বন্দুক নিয়ে বিশেষজ্ঞরা আসেন ৩টে নাগাদ। মাস খানেক ধরে যে বাঘকে খাঁচাবন্দি করার জন্য চেষ্টার অন্ত নেই, শুক্রবার তাকে ঘণ্টা তিনেক বাগে পেয়েও ধরা গেল না। কার ভুলে করা গেল না বাঘবন্দি? চলছে চাপান-উতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget