এক্সপ্লোর

দলের অস্বস্তি বাড়িয়ে হালিশহরে আক্রান্ত শিশুর পাশে তৃণমূল সাংসদ দীনেশ

কলকাতা: হালিশহরে ভোটের আগের রাতে বাড়িতে ঢুকে ৩ বছরের শিশুকে নৃশংস মার। ভোট মিটতেই শিশুর বাবাকে মুচলেকা লিখতে বাধ্য করার অভিযোগ! তৃণমূল দু’ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করলেও, তাদের অস্বস্তি ফের বাড়িয়ে দিলেন দলের স্থানীয় সাংসদ দীনেশ ত্রিবেদী। বিবৃতিতে তিনি লিখেছেন, আমার হৃদয় ওই ছোট্ট মেয়েটির সঙ্গে। যারা এই ঘৃণ্য কাজ করেছে, দল না দেখে তাদের শাস্তি দেওয়া উচিত। ওর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। দীনেশ ত্রিবেদীর লোকসভা কেন্দ্র ব্যারাকপুরের মধ্যেই পড়ে হালিশহর। যেখানে পঞ্চম দফা ভোটের আগে রাতে, দুষ্কৃতীরা কোলের শিশুকেও রেহাই দেয়নি। সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন দীনেশ ত্রিবেদী। বিবৃতিতে তিনি লিখেছেন,আমি ওই মেয়েটি এবং তার পরিবারের পাশে আছি। এলাকার সাংসদ হিসেবে যা দরকার, করব। ওই মেয়েটির সাফল্য কামনা করি। আমি নিশ্চিত, ছোট্ট মেয়েটি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়র বা আমার মতো পাইলট হবে। সবচেয়ে বড় কথা একজন সুনাগরিক হয়ে উঠবে। ঈশ্বর ওর মঙ্গল করুন। শুধু দলের অন্দরে অস্বস্তিই নয়, হালিশহর ইস্যুতে বিরোধীদেরও তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। মুচলেকা-বিতর্কে বৃহস্পতিবার সুর চড়ান সিপিএম রাজ্য সম্পাদক। সূর্যকান্ত মিশ্র বললেন, ১৯ তারিখের পর মুচলেকা ছিঁড়ে ফেলে দেবে মানুষই। বুধবার রাজ্যে এসে হালিশহরের শিশুর আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছিলেন রাহুল গাঁধীও। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষাপটে, এবার হালিশহরকাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। কয়েক দিন আগে, নারদকাণ্ডের নাম না করে, বিস্ফোরক মন্তব্যেও দলকে বিড়ম্বনায় ফেলেছিলেন তিনি। এদিকে, আজ শিশুর বাড়িতে গেলেন বিদ্বজ্জনদের একাংশ। প্রতিনিধি দলে ছিলেন ভারতী মুত্সুদ্দি, চন্দন সেন, শুভেন্দু মাইতিরা। শিশুর মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন বিশিষ্ট জনেরা। ঘটনার তদন্ত ও শিশুর পরিবারের নিরাপত্তা দাবি করে পুলিশ কমিশনারেটে স্মারকলিপি জমা দেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget