এক্সপ্লোর

TMC Graffiti in Nadia: পুরভোটের দিন ঘোষণার আগেই রানাঘাটে দেওয়াল দখল শুরু তৃণমূলের

West Bengal Municipal Elections 2021: এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া হবে না বলে হুঙ্কার তৃণমূল নেতৃত্বের।

সুজিত মণ্ডল, রানাঘাট: রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। করোনা পরিস্থিতিতে কবে উপনির্বাচন হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। পুরভোটও কবে হবে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তার আগেই নদিয়ার রানাঘাটে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। রানাঘাট পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখল কর্মসূচি। ২০টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই দেওয়াল দখলের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক সহ নেতারা সোমবার সকাল থেকেই তৎপর হয়ে পড়েছেন। রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ দেওয়ালই দখল নেওয়ার কাজ শুরু করেছেন ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সহ তাঁর অনুগামীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী পৌরসভা নির্বাচনে তাঁরাই বোর্ড গঠন করবেনন এবং সেই কারণে বিরোধীদের এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না। তাই আগেভাগেই দেওয়াল দখলের কাজ শুরু করেছেন। যদিও অগ্রিম দেওয়াল দখল করা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

রাজ্যে দ্রুত উপনির্বাচন করার দাবিতে গত সপ্তাহেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনও কিছুই জানায়নি। এরইমধ্যে উত্তাপ বাড়ছে পুরভোট নিয়ে। 

ভোটের দিন ঘোষণার আগেই দেওয়াল দখল প্রসঙ্গে রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর অধিকারী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন আগামী সেপ্টেম্বরে রাজ্যে উপনির্বাচন হবে। আমাদের আশা একই সঙ্গে হয়তো পুর নির্বাচনও হবে। সেই কারণে আগেভাগে দেওয়াল দেখল করে রাখছি। এক ইঞ্চি জায়গাও বিজেপিকে ছাড়ব না।’

পাল্টা বিজেপি-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি বিপুল উকিল বলেছেন, ‘এখনও নির্বাচনের দিন ঠিক হয়নি। আদৌ হবে কিনা তার ঠিক নেই। অথচ সমস্ত দেওয়াল দখল হয়ে যাচ্ছে। বিধানসভা ভোটে যে দেওয়ালগুলি আমাদের দখলে ছিল, সেগুলো তৃণমূল দখল করেছে। প্রতিবাদ করতে গেলে আক্রমণ হবে।’

২০১৫-র ভোটে ২০টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জিতে রানাঘাট পুরসভা দখল করে তৃণমূল। ২টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও সিপিএম। কিন্তু ভোটের পর কংগ্রেসের দু’জন এবং সিপিএম-এর একজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ২০২০-তে পুরবোর্ডের মেয়াদ পেরিয়ে যাওয়ার প্রশাসক বসানো হয়।

বিধানসভা ভোটের মুখে চার্টার্ড বিমানে দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপি যোগ দেন পুর প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়। এরপরই এই এলাকায় শক্তিবৃদ্ধি হয় বিজেপির। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। বিধানসভা ভোটের ফলের নিরিখে রানাঘাটের ১২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি ৮টিতে এগিয়ে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget