এক্সপ্লোর

কেন্দ্রের নির্দেশিকা চালু রাজ্যেও, ৩ দিন জ্বর না এলে পরীক্ষা না করেই ছাড়া হবে মাঝারি বা মৃদু উপসর্গযুক্ত রোগীকে

নতুন এই নির্দেশিকা নিয়ে চিন্তিত রোগীদের আত্মীয়রা। যদিও আশঙ্কার কিছু নেই, বলছেন চিকিৎসকদের একাংশ।

নয়াদিল্লি: পরপর ৩ দিন জ্বর না এলে বা শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া যাবে মাঝারি বা মৃদু উপসর্গযুক্ত রোগীকে। করোনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা লাগু হল এ রাজ্যে। জারি করা হল বিজ্ঞপ্তি। শনিবার ওই নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, কিছু ক্ষেত্রে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দেওয়া যাবে করোনা রোগীকে। আগে কেন্দ্রের করোনা পজিটিভ কেসের ক্ষেত্রে ১৪তম দিনে একবার এবং তার ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক। ওই দু’টি পরীক্ষায় যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে আক্রান্তকে ছাড়া যাবে হাসপাতাল থেকে। শনিবারের নতুন নির্দেশিকায় বলা হয়,  মৃদু বা অতিমৃদু বা প্রাক-উপসর্গ রয়েছে এমন রোগীদের, কোভিড কেয়ার কেন্দ্রে নিয়মিত শরীরের তাপমাত্রা ও হৃদস্পন্দন মাপতে হবে। যদি ৩ দিন পর পর জ্বর না আসে, তাহলে উপসর্গ দেখা দেওয়ার ১০ দিন পর তাঁকে ছেড়ে দেওয়া যেতে পারে। ছাড়ার সময় রোগীকে আর পরীক্ষা করার প্রয়োজন নেই। বাড়িতে ফেরার পর রোগী যাতে ৭ দিন কোয়ারেন্টিনে থাকে, তা ছাড়ার সময় তাঁকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। ছাড়া পাওয়া রোগীর নতুন করে জ্বর-কাশি-শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে, অবিলম্বে কোভিড কেয়ার কেন্দ্রে যোগাযোগ করতে হবে। বা ফোন করতে হবে হেল্পলাইন নম্বর ১০৭৫-এ। ১৪তম দিনে টেলি কনফারেন্সে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়া হবে। সেখানে আক্রান্তদের শরীরের তাপমাত্রা ও অক্সিজেন গ্রহণের ক্ষমতার ওপর লক্ষ্য রাখতে হবে। যদি ৩ দিনের মধ্যে জ্বরের সমস্যা মিটে যায় এবং ৪ দিন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা থাকে ৯৫%, তাহলে তাঁকে ১০ দিন পর ছেড়ে দেওয়া যাবে। এক্ষেত্রেও ছাড়ার সময় পরীক্ষা করার দরকার নেই। নতুন এই নির্দেশিকা নিয়ে চিন্তিত রোগীদের আত্মীয়রা। যদিও আশঙ্কার কিছু নেই, বলছেন চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget