এক্সপ্লোর

upper primary: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউতে অনুপস্থিত ১৯০০ প্রার্থী

কমিশন সূত্রে খবর ইন্টারভিউ প্রক্রিয়াতে ১৫ হাজার ৪৩৬ জনকে ডাকা হলেও প্রায় ১৯০০ জন অনুপস্থিত ছিল প্রক্রিয়ায়।

কলকাতা: যে শিক্ষক নিয়োগ নিয়ে এত কাণ্ড, সেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে গরহাজির ১৯০০ প্রার্থী, এমনটাই জানাল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই টালবাহানার মধ্যে চলছে। আইনি জটিলতায় আটকে ছিল স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

এরপর সমস্যা মিটিয়ে হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ফের ইন্টারভিউ প্রক্রিয়া নেয়। কমিশন সূত্রে খবর ইন্টারভিউ প্রক্রিয়াতে ১৫ হাজার ৪৩৬ জনকে ডাকা হলেও প্রায় ১৯০০ জন অনুপস্থিত ছিল প্রক্রিয়ায়। আবার অনেকর কাছে প্রয়োজনীয় তথ্য না থাকার জন্য ইন্টারভিউ বোর্ডেই বাতিল করে দেওয়া হয়েছে তাঁদের, এমনটাও জানা গেছে। 

সূত্রের খবর, এসএসসি নিয়োগের এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার জন্য ধৈর্য ধরে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। এখন যা পরিস্থিতি সেখানে উচ্চ প্রাথমিক নিয়োগ হলেও বেশ কিছু শূন্যপদ থেকে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কমিশনের আধিকারিকদের তরফে অবশ্য জানান হয়েছে যে এদের মধ্যে বেশিরভাগই অধ্যাপক, নবম-দশম, একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন। আবার কেউ কেউ ডব্লিউবিসিএস এর চাকরি পেয়ে চলে গিয়েছেন। তার জন্যই এত সংখ্যক চাকরিপ্রার্থী অনুপস্থিত থেকে গেছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, নিয়োগের দাবিতে অবস্থানে বসতে গিয়ে গ্রেফতার ৫০ জন চাকরিপ্রার্থী। মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসএসসি-র চাকরিপ্রার্থীরা অবস্থানে সামিল হতে যান।  তড়িঘড়ি পুলিশ তাঁদের আটক করে প্রথমে থানায় নিয়ে যায়।  পরে গ্রেফতার করা হয় ৫০ জনকে।  উচ্চমাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকরাও  বিকাশ ভবনে ঢুকতে গিয়ে বাধা পান।  পরে তাঁরা স্মারকলিপি দিয়ে চলে আসেন

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়েছেন। মেধা তালিকায় তাঁদের নাম রয়েছে।  কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কয়েকদিন আগেই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। তাঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget