এক্সপ্লোর

জলাধারের জল সীমার মধ্যেই, রাজ্যে প্লাবনের আশঙ্কা নেই, আশ্বাস ডিভিসি-র

কলকাতা: একদিকে, উন্নতি হচ্ছে আবহাওয়ার। অন্যদিকে, রাজ্যকে স্বস্তি দিয়ে পশ্চিম দিকে পা বাড়িয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ সরে যাচ্ছে উত্তর ও মধ্যপ্রদেশের দিকে। তবে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ দুই বঙ্গে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল আরও বাড়তে পারে দামোদর, ময়ূরাক্ষী, অজয় ও কংসাবতীতে। এই পরিস্থিতিতে ডিভিসি থেকে নতুন করে জল ছাড়া হলে কী হবে? চিন্তার কারণ নেই, বলে আশ্বস্ত করেছে ডিভিসিও। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক হয় নবান্নে। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, সেচ দফতরের সচিব, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও ডিভিসির আধিকারিকরা। সূত্রের খবর, ডিভিসি কর্তারা রাজ্যকে আশ্বস্ত করেন, দুর্গাপুর, পাঞ্চেত ও মাইথন জলাধারে জল আছে সবুজ সীমার মধ্যেই। তাই জল ছাড়ার প্রযোজন নেই। আশঙ্কা নেই প্লাবনের। ডিভিসি কর্তারা আরও জানান, কেন্দ্রীয় জল কমিশন নির্দেশ দিয়েছে, জল ছাড়তে হলে ৫ হাজার কিউসেক করে যেন কম জল ছাড়া হয়। জল ছাড়া নিয়ে বার বার চরমে উঠেছে রাজ্য সরকার ও ডিভিসি-র সংঘাত৷ রাজ্যের অভিযোগ, তাদের না জানিয়ে জল ছাড়ে ডিভিসি৷ ডিভিসি কর্তৃপক্ষের পাল্টা জবাব, কখনও জল ছাড়ার সিদ্ধান্ত তারা একা নেয় না। সোমবার শহরে এসে রাজ্যের প্রাক্তন ও বর্তমান বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সে কথাই ফের স্পষ্ট করে দেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী। যদিও এ কথা মানতে নারাজ রাজ্যের প্রাক্তন বিদ্যুত্‍মন্ত্রী মনীশ গুপ্ত। তিনি আরও বলেন, জল আগে ছাড়া উচিত ছিল। অথচ জল ধরে রাখে, হঠাৎ করে ছেড়ে দেয়। মানুষের দুর্ভোগ হয়। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাব, রাজ্য চাইলে সমাধানের জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠকে বসতে পারে। এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বর্তমান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রস্তাব মেনে বৈঠকে বসা হবে কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget