এক্সপ্লোর

Dilip Ghosh Vs Mamata Banerjee: "বিদেশি হওয়া সত্ত্বেও মাদার টেরিজা, ভগিনী নিবেদিতাকে আপন করলেন, আর গুজরাত থেকে এলে বহিরাগত?", মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

"২০১১ সালে ক্ষমতায় আসার পর সিপিএমকে ভয় দেখিয়ে ফোন দিয়ে ভয় দেখিয়ে সমস্ত পঞ্চায়েত দখল করেছেন... এখন কেমন লাগছে বুঝতে পারছেন?", কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: "মাদার টেরিজা, ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এসেছিলেন, তাঁরা আপন হয়ে গেলেন আর গুজরাত থেকে এলে বহিরাগত।" নিমতলায় চক্র থেকে এভাবেই তৃণমূলের 'বহিরাগত'-তত্ত্বকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বলেন, "বাইরে থেকে লোক এলেই বলছে বহিরাগত। রবীন্দ্রনাথ যে "জন গন মন" লিখেছেন তাতে সারা দেশের নাম আছে।"

দিলীপ ঘোষ বলেন, রবীন্দ্রনাথ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন। রবীন্দ্রনাথ ভারত ছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন এছাড়া তিনি যে গান লিখেছেন তা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। (আসলে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুর রবীন্দ্রনাথ অনুপ্রাণিত, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের গীতিকার রবীন্দ্রনাথ নন)।

বিজেপি রাজ্য সভাপতির প্রশ্ন, আজকে বাংলার যে উন্নতি হয়েছে তাতে অবাঙালিদের কোনো ভূমিকা নেই? তিনি বলেন, কলকাতা কখন তৈরি হয়েছিল তখন অবাঙালিরা ব্যবসা করত। কিন্তু রাজ্যের লোকটা শ্রমিকের কাজ করতে। দিলীপের তোপ, এখানকার অর্থনীতির জন্য তারা বলিদান করেছে তাদের বহিরাগত বলা হচ্ছে?

বহিরাগত-তত্ত্বের জন্য তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন তৃণমূলনেত্রী। বলেন, দিদিমনির মাথা খারাপ হয়ে গেছে তাই সবাইকে বহিরাগত বলছে। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৪২ টা আসন পেলে প্রধানমন্ত্রী হতে পারবে না তাই বাংলাদেশের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তাই বাংলাকে অশান্ত করার হচ্ছে হিংসা করা হচ্ছে। খুব খারাপ হচ্ছে।

মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স সম্পর্কে দিলীপ বলেন, এই যে (মুখ্যমন্ত্রী) বলছেন রাজনৈতিক খুনোখুনি কমেছে, অপরাধ কমেছে। যদিও এর কোনও তথ্য নেই। উনি কেন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য পাঠাচ্ছেন না? রাজ্যের আইন শৃংখলার পরিপ্রেক্ষিতে যে তথ্য তুলে ধরেছেন সে সম্পর্কে বলেন, খুনের রাজনীতি চলছে পছন্দের মানুষ না হলে খুন করা হচ্ছে।

অমিত শাহর বক্তব্যের বিরোধিতা করে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে এই রাজ্য সেরা। এই নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, কী আসলে হয়েছে মাননীয় অমিত শাহ বলে গিয়েছেন। এইসব কাজে কাটমানি আছে বলে বারবার টাকা চাওয়া হয়। বলা হয় এত বড় দুর্নীতি সারা ভারতে কোথাও হয় না। দিলীপের দাবি, লুঠ হচ্ছে বলেই ১০০ দিনের কাজে আগ্রহ বেশি।

দলবদল নিয়েও এদিন তৃণমূলের দিকে তোপ দাগেন দিলীপ। বলেন, সরকার থাকতে থাকতে মন্ত্রী-সাংসদ-বিধায়করা পালিয়ে যাচ্ছে আর দোষ দিচ্ছে আমাদের। কোনও ভদ্রলোক টিএমসি তে থাকতে পারছেন না। সবাই আসছেন বিজেপিতে।

তিনি মনে করিয়ে দেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর সিপিএমকে ভয় দেখিয়ে ফোন দিয়ে ভয় দেখিয়ে সমস্ত পঞ্চায়েত দখল করেছেন। এখন কেমন লাগছে বুঝতে পারছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget