এক্সপ্লোর

Weather Updates: পশ্চিমের জেলাগুলিতে আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কাল থেকে ফের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে, শুক্রবার বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে

কলকাতা: উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত ক্রমশ সরে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। 

এর ফলে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহারের ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

এর ফলে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামীকাল কলকাতায় বৃষ্টি কমবে। আজ ও কাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বীরভূমে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

শুক্রবার বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

কলকাতায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আজ দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভানা রয়েছে। বাকি উত্তরবঙ্গে কম বৃষ্টি হবে। কাল থেকে ফের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। 

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে এ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

এদিকে, হুগলির ডানকুনির বিভিন্ন ওয়ার্ড এখনও জলমগ্ন। অবস্থা এমনই যে অনেক বাসিন্দাই বাড়িতে তালা দিয়ে অন্যত্র থাকছেন। কেউ কেউ বানিয়ে নিয়েছেন নৌকা।

মেঝে জলে ভাসছে, তাই খাটের ওপরই থাকতে হচ্ছে কোনও কোনও ওয়ার্ডের বাসিন্দাকে।  ডানকুনি পুরসভা সূত্রে দাবি, যে সব ওয়ার্ডে জল জমে রয়েছে, সেখানে নীচু জায়গা বলেই অন্য জায়গা থেকে জল এসে জমছে।

এই সমস্যা কাটাতে পাম্পিং স্টেশন করার বা একাধিক পাম্প বসিয়ে জল বের করার পরিকল্পনা রয়েছে পুরসভার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget