এক্সপ্লোর

নিম্নচাপের হাত ধরে রাজ্যে ঢুকছে বর্ষা, বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

একই দিনে জোড়া ফলা। নিম্নচাপের হাত ধরে শুক্রবারই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। যার জেরে কয়েকদিন নাগাড়ে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, সমিত সেনগুপ্ত ও মোহন দাস, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই কাল গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা। রাজ্যজুড়ে  বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি, কালই ভরা কটাল, বাড়তি প্রস্তুতি প্রশাসনের। খানাকুলে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের।  নদিয়ার চাকদায় বাজ পড়ে এক নির্মাণকর্মীর মৃত্যু হয়েছে।

নিম্নচাপ ও অমাবস্যার কটালে ফের জলোচ্ছ্বাসের ভ্রুকুটি। একই দিনে জোড়া ফলা। নিম্নচাপের হাত ধরে শুক্রবারই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। যার জেরে কয়েকদিন নাগাড়ে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। একই দিনে আসছে ভরা কটাল।  ঝড় বৃষ্টির দোসর বজ্রপাত। তাতে ঘটছে প্রাণহানির ঘটনাও। বৃহস্পতিবারই হুগলির খানাকুলে বজ্রাঘাতে মৃত চারজনের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, এদিন খানাকুলের চুয়াডাঙায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অভিজিৎ  সর্দার নামে এক ব্যক্তির। খেতে কাজ করার সময় মৃত্যু হয় তাঁর। নদিয়ার চাকদাতেও বজ্রপাতে মৃত্যু হয় এক নির্মাণকর্মীর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার হাত ধরেই শুক্রবার বর্ষা ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গে।  শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী ১১ থেকে ১৪ জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্‍সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।  এরইমধ্যে শুক্রবারই আসছে ভরা কটাল।  সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তার মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। সতর্কতা নেওয়া হয়েছে কলকাতাতেও। কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, শহরে জল জমলে যাতে তা দ্রুত বের করা যায় তার জন্য প্রস্তুত রাখা হয়েছে পাম্প। এদিকে ফের বাড়ি ছাড়া হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, তাজপুর, চাঁদপুরের বাসিন্দারা। ইয়াস-কটাল বিপর্যয়ের পর ফের জোড়া কাঁটায় ত্রস্ত সুন্দরবনবাসীও।

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget