এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

West Bengal Coronavirus Cases: দৈনিক সংক্রমণ এদিন অনেকটাই বৃদ্ধি পেল। সোমবারের থেকে অনেকটাই বাড়ল সংক্রমণ।

কলকাতা:  রাজ্যে ফের বাড়ল করোনা (Coronavirus)। দৈনিক সংক্রমণ এদিন অনেকটাই বৃদ্ধি পেল। সোমবারের থেকে অনেকটাই বাড়ল সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Bulletin) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮৮। সোমবার এই সংখ্যা ছিল ৬০৩। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯। রবিবারের বুলেটিন অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭২৩ জন। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের (Corona affected) সংখ্যা ছিল ৬৭০ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৫২ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৭৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্তের সংখ্যা ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৭ হাজার ৯১৬। 

আরও পড়ুন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, অর্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতেই

মঙ্গলবার রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২৪৮টি। সংক্রমণ হার ২.১২ শতাংশ। সোমবারের থেকে সংক্রমণ হার কিছুতা কম। এখনও আক্রান্তের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছে ২০২। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্ত হয়েছে ১৪৬ জন। হাওড়া, হুগলিতেও আক্রান্ত হয়েছে যথাক্রমে ৬৯ এবং ৭৫ জন।  

এদিকে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃত্যুর সংখ্যা।  তবে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩২ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১২৬। যা গত ৯ মাসে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮৯ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার ১১৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৬৩৮।  

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। একদিনে ১১ হাজার ৯৮২ জন সুস্থ হয়েছেন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget