এক্সপ্লোর

WB Election 2021:  দিলীপ ঘোষের কার্যালয়ে ইন্টার্ন নিয়োগ!

EXCLUSIVE: এরাজ্যে এরকমভাবে কোনও নির্বাচনের সময় নানা বিষয়ে ইন্টার্ন নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়ার ঘটনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখেননি

ঝিলম করঞ্জাই, কলকাতা:  দিলীপ ঘোষের কার্যালয়ে ইন্টার্ন নিয়োগ হচ্ছে! হ্যাঁ, ঠিক শুনেছেন। রীতিমতো,  বিজ্ঞাপনের ধাঁচে সাংসদ দিলীপ ঘোষের লেটারহেড যুক্ত প্যাডে  ইচ্ছুক ইন্টার্নদের আবেদধপত্র চাওয়া হয়েছে।

রাজ্য বিজেপি সভাপতির কার্যালয় সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যে চারজনকে নিয়োগ করাও হয়ে গিয়েছে। এ ছাড়াও আবেদন জমা পড়েছে শতাধিক।

কি বলা হয়েছে ওই লেটারহেডে?

WB Election 2021:  দিলীপ ঘোষের কার্যালয়ে ইন্টার্ন নিয়োগ!

বলা হয়েছে, যে চারটে বিষয়ে ইচ্ছুক ইন্টার্নরা আবেদনপত্র পাঠাতে পারেন। যে চারটে বিষয় ইন্টার্নদের আবেদনপত্র চাওয়া হয়েছে তা হল - আইন বিষয়ক (লিগ্যাল), গ্রাফিক্স, রাজনৈতিক (পলিটিক্যাল) এবং সামাজিক (Social) মাধ্যম। আবেদনকারীরা পড়ুয়াও হত পারেন। কাজের সময় সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। বিষয় অনুযায়ী ওয়ার্ক ফ্রম হোম ও করা যেতে পারে।

ইতিমধ্যে, চারজনকে নিয়োগ করা হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে কার্যালয়ের তরফে। আইনের বিষয়ে ইন্টার্নরা দলের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। 

এছাড়া দল ও রাজ্য সভাপতির আইনি সমস্যা কিভাবে কাটিয়ে এগনো যায় তা নিয়ে এবং সব পক্ষের সঙ্গে কথা বলে খসড়া তৈরি করবে। আইনি ঝুঁকির বিষয়েও সতর্ক করবে ওই বিভাগ।

এরপর আছে গ্রাফিক্স ইন্টার্ন। এই বিভাগের নিযুক্তদের কাজের মধ্যে থাকবে বিভিন্ন চিত্তাকর্ষক পোস্টার, অনলাইন ভিডিও ক্লিপ, মিম বানিয়ে প্রচারের ঝড় তোলা। 

সামাজিক মাধ্যম বিভাগে দায়িত্ব থাকবে থাকা ইন্টার্নদেরও বিভিন্ন বিশ্লেষণ করে দেখতে হবে। সামাজিক মাধ্যমে কিভাবে প্রচার আর প্রভাব বাড়ানো যায়।

কোন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোন পোস্ট সোস্যাল মিডিয়া দখল করছে সেটাই মূল্যায়ণ করতে হবে। একইভাবে রাজনৈতিক বিভাগের ইন্টার্দের দায়িত্ব থাকবে কিভাবে প্রচার আর প্রভাব বাড়ানো যায়। কোন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোন বিষয়ে  আলোচনার কেন্দ্রবিন্দু দখল করছে সেটাই মূল্যায়ন করতে হবে।

উল্লেখ্য, এরাজ্যে এরকমভাবে কোনও নির্বাচনের সময় নানা বিষয়ে ইন্টার্ন নিয়োগের জন্য  আবেদনপত্র চাওয়ার ঘটনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখেননি।

যদিও, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে আইআইএম -এর দু'জন ম্যানেজমেন্ট পড়ুয়া পাঠ্যক্রমের অঙ্গ হিসেবে ইন্টার্নশিপ করতে আসেন। সংবাদমাধ্যমেও তা শিরোনাম হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget