এক্সপ্লোর

Cyclone Yaas Relief:  আজ থেকে শুরু হল রাজ্যে সরকারের দুয়ারে ত্রাণ কর্মসূচি

১৮ জুন পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে

দক্ষিণ ২৪ পরগনা: আজ থেকে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ কর্মসূচি। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। 

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের জন্য ৩৪টি ক্যাম্প তৈরি হয়েছে। ১৮ জুন পর্যন্ত আবেদন পত্র নেওয়া হবে। এরপর আবেদনের ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করবে রাজ্য সরকার। 

গত ২৮ তারিখ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আবেদন, তারপর  আবেদন পত্রের যাচাই। ১ জুলাই থেকে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থ। 

২৭ মে প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী,  ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।  ১৯ থেকে ৩১ জুন পর্যন্ত জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখা হবে। এরপর পয়লা জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে সরকারি সাহায্যের টাকা। 

কোন ধরনের ক্ষতির ক্ষেত্রে, কত সাহায্য করা হবে, তাও বলা হয়েছে নোটিসে।  ফসল ক্ষতির ক্ষেত্রে কৃষক ১ হাজার থেকে আড়াই হাজার টাকা পাবেন। পানের বরজে ক্ষতির ক্ষেত্রে প্রতি কৃষক পাবেন ৫ হাজার টাকা। ইয়াসের দাপটে বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হলে ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা সাহায্য করা হবে। 

ইয়াসের তাণ্ডবে সবচেয়ে ক্ষতি হয়েছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চল। সেখানকার মত্‍স্যজীবীদের কথা মাথায় রেখে,  তাঁদের নৌকা সম্পূর্ণ ভেঙে গেলে ১০ হাজার টাকা এবং নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। 

এছাড়া মত্‍স্যজীবীদের অন্যান্য সরঞ্জামের ক্ষতি হলেও ৩০০ থেকে ২৬০০টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। ঝড়ের দাপটে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় থাকাদের ক্ষতির ক্ষেত্রেও ৪ হাজার ১০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে।

‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের জন্য একাধিক টাস্ক ফোর্স গঠন করেছে নবান্ন।  সবার ওপরে রয়েছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন স্টেট লেভেল টাস্ক ফোর্স। জেলাস্তরে জেলাশাসকের নেতৃত্বে তৈরি করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স। এছাড়াও মহকুমাশাসকের অধীনে সাব ডিভিশন লেভেল এবং ব্লক স্তরে বিডিওর অধীনে ব্লক লেভেল টাস্ক ফোর্স থাকছে।  কলকাতায় ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের তত্ত্বাবধানে থাকবে পুরসভার তরফে তৈরি টাস্ক ফোর্স।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget