এক্সপ্লোর

West Bengal Weather Updates: উৎসবের মধ্যেই আশঙ্কার কাঁটা, কবে, কোথায় বৃষ্টি, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের

রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে।

 

কলকাতা: ধেয়ে আসছে বৃষ্টির অসুর।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,অষ্টমীর দিন কলকাতা সহ রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  নবমীতেও বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলিতে। দশমীতেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, নবমীতে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে।

 দশমীর দিনও বৃষ্টির বিরাম নেই। বরং দশমীতে দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদুত্‍ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়   জানিয়েছিলেন যে, পুজোর উত্‍সবে এই বৃষ্টির ভ্রুকুটির কারণ নিম্নচাপ।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর, আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।  ১৫ অক্টোবর তা দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে।  এর জেরে ১৩ অক্টোবর থেকেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি।  তবে উত্তরবঙ্গে আবহাওয়া ভাল থাকবে। সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি।

বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই তা পুজোর আনন্দে জল ফেলবে। উৎসবে সামিল হতে গত কয়েকদিন ধরেই চলছে মণ্ডপে মণ্ডপে ভিড়। পুজো শুরু হওয়ার আগে থেকেই উৎসবের আনন্দে সামিল হয়েছেন আট থেকে আশি। 

আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। গ্রাম থেকে শহর-উৎসবের আনন্দে মাতোয়ারা সারা বাংলা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget