এক্সপ্লোর

West Bengal : ফের কুসংস্কারের বলি, সাপের কামড়ে দেগঙ্গায় প্রাণ গেল যুবকের

সাপের কামড়ানো যুবককে চিকিৎসকের পরিবর্তে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁক শেষ করে বাড়িতে নিয়ে গেলে, ফের অসুস্থ হয়ে হয়ে পড়েন যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

সমীরণ পাল, দেগঙ্গা : আবারও  কুসংস্কারের বলি হতে হল একটা তরতাজা প্রাণকে।  সাপের কামড়ে আক্রান্ত  যুবককে চিকিৎসকের পরিবর্তে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়।  তার পরে ওঝার ঝাড়ফুঁক শেষ করে বাড়িতে নিয়ে গেলে, ফের অসুস্থ হয়ে হয়ে পড়েন ওই যুবক। তখন তাঁকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  দেগঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কুসংস্কার। আজও বহু জায়গাতেই অসুস্থ রোগীকে চিকিৎসকের পরিবর্তে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। আর এই কুসংস্কারের জেরেই এক তরতাজা যুবকের প্রাণ গেলো দেগঙ্গায় বেড়াচাঁপা পাড়ুঁই পাড়া এলাকায়।  মৃত যুবকের নাম সমীর পাড়ুঁই (৪০)। মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের পেশা ছিল মাছ ধরা । রাতের অন্ধকারে খালে বিলে মাছ ধরতে যেতে হত তাঁকে।  দেগঙ্গার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে বিলে শুক্রবার রাতে মাছ ধরতে যান ওই যুবক।  তখনই তাঁকে বিষধর সাপে কামড়ায়। এরপর সমীর বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার পর যুবককে কী কামড়েছে তা শনাক্ত করতে ওঝার বাড়িতে যান তাঁর পরিবারের লোকেরা। ওঝার বাড়িতে যাওয়ার পরে ওঝা ঝাড়ফুঁক করে, গাছ গাছড়ার ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।  ওঝার কাছ থেকে বাড়িতে নিয়ে আসার পর গভীর রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই যুবককে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিংশ শতাব্দীতে গ্রাম বাংলার মানুষ আজও কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে তা এই ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। শোকাহত পরিবার সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনাটা জানান।

উল্লেখ্য,  সাপে কামড়ের  ক্ষেত্রে সচেতনতা ও সতর্কতা সবচেয়ে জরুরি।   সবচেয়ে  বেশি জরুরি, সাপে  কামড়ালে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঝার বাড়িতে যাওয়াটা ঠিক নয়। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। তবেই এই সাপে কাটার ফলে মানুষের মৃত্যুর সংখ্যা কমবে। পাশাপাশি এসব ক্ষেত্রে মানুষকেও অনেক সচেতন হতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget