এক্সপ্লোর

ছেলের চাকরি গিয়েছে কেন? জবাব চেয়ে সাংসদের বাবার অবস্থান

বোলপুর: ছেলের পদ কেন কেড়ে নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ?   জানতে চেয়ে এভাবেই উপাচার্যর ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরার বাবা।   অসন্তোষের সূত্রপাত ১৭ মাস আগে। সুশান্ত দত্তগুপ্ত উপাচার্য থাকাকালীন বিশ্বভারতীতে দুর্নীতির অভিযোগে সরব হন অনুপম। শুরু হয় সিবিআই তদন্ত। আর এই প্রেক্ষাপটেই বিশ্বভারতীর অধ্যাপক পদ হারান সাংসদ। অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার জন্যই নিয়মবিরুদ্ধভাবে তাঁকে অধ্যাপক পদ থেকে বরখাস্ত করা হয়।   বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য অনুপম হাজরার অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, অসমের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন অনুপম হাজরা। লিয়েনে সেখান থেকে বিশ্বভারতীতে এসে অধ্যাপক হন। তবে, বলা হয়েছিল, কাজে খুশি না হলে তাঁকে স্থায়ী পদে নিয়োগ করা হবে না।   এরপরই ৩০টি প্রশ্নের জবাব চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দেন অনুপম। কিন্তু অভিযোগ, এখনও তার কোনও জবাব পাননি তিনি।   এই প্রেক্ষাপটেই বাবা দেবনাথ হাজরাকে নিয়ে শুক্রবার বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য স্বপন দত্তর অফিসে যান বোলপুরের তৃণমূল সাংসদ। অনুপমের দাবি, তাঁর সঙ্গে কথাই বলতে চাননি উপাচার্য। এরপরই উপাচার্যর ঘরে ঢোকার মুখে শুয়ে পড়ে বিক্ষোভ জুড়ে দেন সাংসদের বাবা।     এই পরিস্থিতিতে উপাচার্য ঘর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটকাতে গিয়ে সামান্য চোট পান অনুপমের বাবা।   বিশ্বভারতী কর্তৃপক্ষ সব প্রশ্নের জবাব দেবেন, এই আশ্বাস পেয়ে ঘণ্টাখানেক পর অবস্থান তুলে নেন বোলপুরের তৃণমূল সাংসদের বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget