এক্সপ্লোর

Yass Cyclone Effect: পৌষমাস-সর্বনাশ! ইয়াসে কারও ভেসেছে ভেড়ি, কেউ রূপনারায়ণে ধরছেন চিংড়ি

স্থানীয়দের দাবি, এক এক জন প্রায় ৫ থেকে ৭ কিলো চিংড়ি ধরেছেন। বাজারে বিক্রি করে দাম মিলেছে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ার গাদিয়াড়ায় বাড়তি রোজগারের সুযোগ স্থানীয় বাসিন্দাদের। ইয়াস ও ভরা কটালের প্রভাবে ভেড়িগুলো ভেসে যাওয়ায় প্রচুর চিংড়ি ঘুরে বেড়াচ্ছে রূপনারায়ণের জলে। সকাল থেকে সেই চিংড়ি ধরেই লাভের মুখ দেখছেন তাঁরা।

কথায় বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। ইয়াসের তাণ্ডবে হাজার হাজার মানুষ আজ সর্বস্বান্ত। কেউ হারিয়েছেন বাড়িঘর, কারও আবার ভেড়িতে নোনাজল ঢুকে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার মাছ। কিন্তু, হাওড়ার গাদিয়াড়ায় ছবিটা অন্য। সেখানে চারদিকে ভয়াবহ ক্ষতির মধ্যেও লাভের মুখ দেখছেন স্থানীয়রা।

ইয়াসের জেরে প্রবল বৃষ্টি আর ভরা কটালের প্রভাবে নদীর জল বিভিন্ন ভেড়িতে ঢুকে যায়। সেই ভেড়ির জল আবার গিয়ে মিশেছে রূপনারায়ণ নদীতে।ফলে ভেড়ি থেকে ভেসে যাওয়া হরেকরকম চিংড়ি এখন মিলছে রূপনারায়ণে। রবিবার সকাল থেকে মাছ ধরতে শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এক এক জন প্রায় ৫ থেকে ৭ কিলো চিংড়ি ধরেছেন। বাজারে বিক্রি করে দাম মিলেছে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা।

আর এই চিংড়ি ধরার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ ধরতে ভিড় জমান গাদিয়াড়ায়। করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণ করতে বাইরের লোক ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।  

গত বুধবার সকালে ওড়িশার বালেশ্বরের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যা ব্যাপক তাণ্ডব চালায়। একে ঘূর্ণিঝড় তার ওপর ভরা কটাল দুইয়ে মিলিয়ে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাছ চাষে। দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় বাঁধ ভেঙেছে।

সমুদ্রের জল ঢুকে এসে ভেড়ি যেমন ভাসিয়েছে তেমনই একের পর এক গ্রাম প্লাবিত করে দিয়েছে, যার জেরে এখনও ঘরবাড়ি জলের তলায়। খাবার জলের সমস্যা বিভিন্ন জায়গায়। সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণের ভরসায় অনেকেরই দিন কাটছে। হাওড়া গ্রামীণের বেশ কিছু এলাকাও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এর মাঝেই উঠে এসেছে একেবারে ভিন্ন ছবিও।

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget