এক্সপ্লোর

মোটে ৬ ঘণ্টা করে পড়তেন, তাতেই ইউপিএসসি উতরেছেন পুনম দাহিয়া

ইউপিএসসি দেশের সব থেকে কঠিন পরীক্ষা। দিনে ১৪-১৬ ঘণ্টা পড়েও সাফল্য অনেকের অধরা থেকে যায়। কিন্তু হরিয়ানার ঝজ্জর জেলার মেয়ে পুনমের বক্তব্য, ঘণ্টা ধরে নয়, নিয়মিত পড়াশোনা জরুরি।

  নয়াদিল্লি: একবার ইউপিএসসি পাশ করতেই সকলের জিভ বেরিয়ে যাওয়ার দশা হয়। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার পুনম দাহিয়ার চিন্তাভাবনা কিন্তু একেবারে অন্যরকম। একবার দুবার নয়, তিন তিনবার এই পরীক্ষা অনায়াসে উতরেছেন তিনি। সে জন্য দিন-রাত এক করে প্রস্তুতি নয়, রোজ ঘণ্টা ছয়েক পড়াশোনা করতেন পুনম। তাতেই চোখধাঁধানো সাফল্য। ইউপিএসসি দেশের সব থেকে কঠিন পরীক্ষা। দিনে ১৪-১৬ ঘণ্টা পড়েও সাফল্য অনেকের অধরা থেকে যায়। কিন্তু হরিয়ানার ঝজ্জর জেলার মেয়ে পুনমের বক্তব্য, ঘণ্টা ধরে নয়, নিয়মিত পড়াশোনা জরুরি। দিনে ৬-৭ ঘণ্টা লেখাপড়াই যথেষ্ট তবে নিয়মিত তা করতে হবে।  কম পড়ুন কিন্তু রোজ পড়ুন। তাতেই আসবে সাফল্য। এভাবেই তিনি তিন তিনবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পুনম বলেছেন, অনেক পরীক্ষার্থী আছেন যাঁরা একদিন ১৮ ঘণ্টা পড়েন তারপর ২ দিন বই ছুঁয়ে দেখেন না। তারপর আবার ২০ ঘণ্টা পড়া, তারপর ৩ দিন ছুটি। তাঁর বক্তব্য, পাগলের মত পড়ার দরকার নেই, দিনে ঘণ্টাছয়েক পড়ুন কিন্তু রোজ পড়ুন। আইআরএস পাস করার আগে পুনম দিল্লির একটি স্কুলের প্রাথমিক শিক্ষিকা ছিলেন। তখন তাঁরবয়স ২১ বছর। তারপর ব্যাঙ্কের চাকরির ফর্ম ভরেন, তাতেও উতরে যান। কিছুদিন চাকরি করেন ব্যাঙ্কে।  এসএসসি পরীক্ষা দিয়ে গোটা দেশে সপ্তম হন। তাতেও মন ভরেনি তাঁর, ২৮ বছর বয়সে দেন ইউপিএসসি পরীক্ষা। পাশ করলেও র‍্যাংক আশানুরূপ না হওয়ায় আরপিএফে চাকরি পান। ফের পরীক্ষায় বসেন পুনম কিন্তু এবারও জোটে রেলওয়ের চাকরি, এবার আইআরপিএসে। তৃতীয়বার পরীক্ষা দিয়ে রেভিনিউ সার্ভিসে পেয়ে যান তিনি। পুনম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১১ সালে তিনি তিনি তৃতীয়বার এই পরীক্ষা দেন, কিন্তু প্রিলিমিনারি উতরোতে পারেননি। এরপর তিনি হরিয়ানা সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করে হরিয়ানা পুলিশে চাকরি পান। কিন্তু কয়েক বছর পর তাঁর কাছে একটি নোটিস আসে, তাতে বলা হয়, ২০১১ সালে ইউপিএসসি-র সিলেবাসে কিছু গন্ডগোল থাকায় ওই বছরের পরীক্ষার্থীরা আর একবার এই পরীক্ষা দিতে পারবেন। ব্যস, এই নোটিসই বদলে দেয় পুনমের জীবন। ফের তিনি পরীক্ষায় বসেন ২০১৫-য়, এবার পাশ করে যান। যখন প্রিলিমিনারিতে বসেন, তখন তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা, আর চূড়ান্ত পরীক্ষার সময় ছেলের বয়স আড়াই মাস। কিন্তু কোনও প্রতিকূলতাই থামাতে পারেনি তাঁকে, ভাল ফল করে হয়ে যান আইআরএস অফিসার। পুনম বলেছেন, ইউপিএসসি পাশ করতে সব থেকে জরুরি হল আত্মবিশ্বাস। যত উঁচু পদের জন্য পরীক্ষা দিচ্ছেন তা সফলভাবে সামলানোর জন্য ততটাই আত্মবিশ্বাস জরুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget