এক্সপ্লোর

অব্যাহত যাত্রী দুর্ভোগ, আজও রাস্তায় হাতে গোনা বেসরকারি বাস

আজ সকালে সরকারি বাস রাস্তায় চোখে পড়লেও বেসরকারি বাস একেবারে হাতে গোনা। ফলে রাস্তায় বেরিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের।

কলকাতা: করোনা আবহে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম চলল বেসরকারি বাস। গতকালের মতো বেরিয়েছে সরকারি বাস। পথে বেরিয়ে দুর্ভোগে যাত্রীরা।

বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে ৭টাতেও রাস্তায় খুব একটা চোখে পড়েনি বেসরকারি বাস।  নাগেরবাজার বাসস্ট্যান্ড থেকে গতকাল কোনও বেসরকারি বাস বেরোয়নি। আজও একই ছবি। আজও বেরোয়নি বাস। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একইরকম ছবি শ্যামবাজারে। আজ সকালে সরকারি বাস রাস্তায় চোখে পড়লেও বেসরকারি বাস একেবারে হাতে গোনা। ফলে রাস্তায় বেরিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। বেশি ভাড়ায় শাটল ট্যাক্সিতে কর্মস্থলে যেতে বাধ্য হন তাঁরা।  গড়িয়া ৬ নম্বর বাসস্ট্যান্ডে দ্বিতীয় দিনেও সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাস নেই বললেই চলে রাস্তায়। ফলে সরকারি বাসেও ভিড় বাড়ছে যাত্রীদের। বাসের মধ্যে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।   

বন্ধ লোকাল ট্রেন-মেট্রো। তবে গড়িয়েছে বাসের চাকা। যদিও, যাত্রীদের হয়রানি কমার কোনও লক্ষ্মণ দেখা গেল না। কারণ, সরকারি বাস রাস্তায় নামলেও, সে অর্থে দেখাই গেল না বেসরকারি বাস। ফলে জরুরি কাজের জন্য বেরিয়ে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। কোথাও আবার ঝুঁকি নিয়ে বাসের পাদানিতে ঝুলে যেতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এদিকে ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সরকারি বাস বাড়ানোর আশ্বাস পরিবহণমন্ত্রীর।

গত সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  বৃহস্পতিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। কিন্তু, অধিকাংশ বেসরকারি বাস রাস্তায় না নামায়, কার্যত শিকেয় উঠল সেই সুরক্ষা বিধি। কিন্তু, সরকার নির্দেশ দেওয়ার পরও, কেন রাস্তায় নামল না বেসরকারি বাস? গতকালই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ডিজেলের যেভাবে দাম বাড়ছে, বাস চালানো সম্ভব নয়, অটো যেমন নিজের ভাড়া নির্ধারন করে, আমাদেরও সেই অনুমতি দেওয়া হোক। বাস চালানো সম্ভব নয়। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ৪ হাজার সরকারি বাস নামানো হয়েছে, বেসরকারি বাসকেও নামাতে বলা হয়েছে। প্রয়োজনে আরও সরকারি বাস নামানো হবে।

সেরা শিরোনাম

RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget