এক্সপ্লোর

Jacqueline Fernandez: ‘গেঞ্জির বিজ্ঞাপনে দেখলাম তোমাকে, ভালবেসে পাগল হতে পারি’, জেল থেকে ফের জ্যাকলিনকে প্রেমপত্র ‘তোলাবাজ প্রেমিকে’র

Sukesh Chandrashekhar: প্রতারণা, জালিয়াতি, তোলাবাজি-সহ ভূরি ভূরি মামলা রয়েছে সুকেশের বিরুদ্ধে।

মুম্বই: বিতর্ক পিছনে ফেলে কাজে ডুব দিতে চাইছেন জ্য়াকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। কিন্তু বার বার প্রেম নিবেদন করে অভিনেত্রীর বিপদ বাড়িয়ে তুলছেন প্রতারণা এবং তোলাবাজির মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। অন্তত তেমনটাই মনে করছেন জ্যাকলিনের শুভাকাঙ্খীরা। কারণ  ফের একবার জেল থেকে জ্যাকলিনের উদ্দেশে খোলা চিঠি লিখলেন সুকেশ। ইস্টারের শুভেচ্ছা জানিয়ে তাতে ফের একবার অভিনেত্রীর প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন তিনি।

প্রতারণা, জালিয়াতি, তোলাবাজি-সহ ভূরি ভূরি মামলা রয়েছে সুকেশের বিরুদ্ধে। এই মুহূর্তে জেলবন্দি তিনি। ২০০ কোটি তোলাবাজির একটি মামলায় জ্যাকলিনকেও জেরা করা হয়েছে। সুকেশের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক ছিল বলে দাবি উঠলেও, সুকেশকে শুধুমাত্র পরিচিতের গণ্ডিতে রেখেছেন অভিনেত্রী। তাঁর থেকে দামি উপহার, এমনকি অর্থসাহায্যের কথা যদিও মেনে নিয়েছেন। তবে সুকেশের প্রসঙ্গ সক্রিয় ভাবেই প্রকাশ্য়ে এড়িয়ে চলছেন তিনি। তবে খোদ সুকেশই তাঁর বিড়ম্বনা বাড়িয়ে চলেছেন। 

দোলের পর এ বার ইস্টার উপলক্ষে জ্যাকলেনির উদ্দেশে খোলা চিঠি লিখলেন সুকেশ। তাতে জ্যাকলিনকে 'মাই বেবি', 'মাই বানি র‍্যাবিট' বলে উল্লেখ করেছেন। ইস্টারে অভিনেত্রীর পাশে না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুকেশ। জানিয়েছেন, পরের বার অবশ্য়ই থাকার চেষ্টা করবেন। শুধু তাই নয়, ধুমধাম করে ইস্টার পালন করবেন জ্যাকলিনের সঙ্গে, যে অভিজ্ঞতা কখনও হয়নি অভিনেত্রীর।

চিঠিতে সুকেশ লেখেন, 'তোমার সবচেয়ে প্রিয় উৎসব। ইস্টার এগ কত প্রিয় তোমার। তোমার সঙ্গে কাটানো ওই মুহূর্ত গুলো খুব মিস করছি। ইস্টার এগ ভাঙার সময় তোমার মুখে শিশুর মতো যে হাসি ফুটত, তার ভিতর থেকে ক্যান্ডি বার করার সময় যে অভিব্যক্তি হতো, তা দেখতে পাচ্ছি না'। 

এই মুহূর্তে দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন সুকেশ। সম্প্রতি জ্যাকলিন অভিনীত স্যান্ডো গেঞ্জির বিজ্ঞাপনও তিনি দেখেছেন বলে চিঠিতে জানিয়েছেন সুকেশ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকেশ লেখেন, 'বেবি, তোমাকে কত সুন্দির দেখাচ্ছে জানো? তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই। আমার বানি র‍্যাবিট, তোমাকে খুব ভালবাসি বেবি। এক মুহূর্তও নেই, যখন তোমার কথা ভাবি না আমি। আমি জানি তুমিও আমার কথা ভেবে চলেছো। আমি জানি তোমার মন কত সুন্দর, মাই হানি বি'।

চিঠিতে সুকেশ আরও লেখেন, 'তোমার কথা খুব ভাবছিলাম। 'তু মিলে দিল খিলে' গানটির নতুন একটি সংস্করণ শুনছিলাম আমি। বেবি, তোমাকে খুব ভালবাসি। শুধু ভালবাসি না, তোমার জন্য পাগল হতে পারি'। এর আগে, মার্চ মাসে জ্য়াকলিনের জন্মদিনেও খোলা চিঠি প্রকাশ করেছিলেন সুকেশ। জ্যাকলিন তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান উপহার বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget