এক্সপ্লোর

Supreme Court on EVM: EVM নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, কোনও তথ্য মোছা যাবে না, আপলোড করা যাবে না নতুন কিছুও, নির্দেশ সুপ্রিম কোর্টের

Election Commission: EVM নিয়ে আদালতে মামলা করেছিল Association for Democratic Reforms (ADR).

নয়াদিল্লি: নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন নয়। স্বচ্ছতার প্রশ্নে বার বার তাই বৈদ্যুতিন ভোটযন্ত্র (EVM)-এর পরিবর্তে ব্যালটে নির্বাচন করানোর দাবি তুলে আসছেন বিরোধীরা। সেই আবহে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন মিটে গেলেও, EVM-এর আসল তথ্য মুছে ফেলা যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। EVM পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়েছে। (Supreme Court on EVM)

EVM নিয়ে আদালতে মামলা করেছিল Association for Democratic Reforms (ADR). নির্বাচন পরবর্তী তথ্য যাচাই করার কী ব্যবস্থা করেছে কমিশন, সে নিয়ে প্রশ্ন তোলে তারা। নির্বাচন মিটলে যাতে আসল তথ্য মোছা না হয়, নির্দেশ দিতে আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে মঙ্গলবার সেই নিয়ে শুনানি হয়। ADR-এর হয়ে আদালতে সওয়াল করছিলেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। (Election Commission)

এদিন আদালতে প্রশান্ত বলেন, “আমরা চাই, স্ট্যান্ডার্ট অপারেটিং প্রোটোকলের আওতায় সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাযুজ্য রেখেই নির্বাচন কমিশন চলুক। কাউকে EVM-এর সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করে দেখতে হবে। সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারে কোনও রকম বিকৃতি ঘটানো হয়েছে কি না দেখা দরকার।”

এতে প্রধান বিচারপতি বলেন, “ভোট একবার গোনা হলে, পেপার ট্রেল থাকবে না বের করে নেওয়া হবে?” এতে প্রশান্ত বলেন, “EVM-ও রক্ষা করতে হবে। পেপার ট্রেল রেখে দেওয়ারই কথা।” 

এর পর প্রধান বিচারপতি জানতে চান, নির্বাচন মিটে যাওয়ার পর EVM নিয়ে কী নির্দেশিকা রয়েছে? কমিশনকে এই প্রশ্নের জবাব দিতে বলেছেন তিনি। পাশাপাশি, বিচারপতি জানান, আপাতত EVM-এর কোনও তথ্য মোছা যাবে না, নতুন কোনও তথ্যও আপলোড করা যাবে না। নির্বাচন মিটে যাওয়ার পর EVM-এর মেমরি মুছে ফেলার পদ্ধতি এবং নির্বাচনের পর কী কী প্রক্রিয়া শুরু হয়, তা বিশদে জানাতে বলা হয়েছে কমিশনকে। 

এদিন প্রধান বিচারপতি বলেন, “কোনও বৈরিতার বিষয় নয়। কিন্তু পরাজিত প্রার্থী যদি কৈফেয়ত চান, ইঞ্জিনিয়ার প্রমাণ দিতে পারবেন যে কোনও বিকৃতি ঘটানো হয়নি।” কমিশন জানিয়েছে, নির্বাচন মিটে যাওয়ার পর নির্বাচনী প্রতীক থেকে তথ্য, অন্যত্র মজুত রাখেন Bharat Electronics Limited-এর ইঞ্জিনিয়াররা। এতে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন আসল তথ্য মুছে ফেলা হল? EVM-এর তথ্য যেন মোছা না হয়, নির্দেশ দেন। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget