এক্সপ্লোর

SC on CAA: CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব, তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ

CAA Petitions: লোকসভা নির্বাচনের আগে, গত সপ্তাহে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্র। CAA-র বিরোধিতায়, তাতে স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই একাধিক মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে (SC on CAA)। মঙ্গলবার দুপুরে সেই নিয়ে শুনানিতে CAA কার্যকর করার উপর স্থগিতাদেশ যদিও দেওয়া হয়নি, কবে সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছে শীর্ষ আদালত। যে ২৩৭টি আবেদন জমা পড়েছে, সেই নিয়ে আগামী তিন সপ্তাহ অর্থাৎ ৮ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে কেন্দ্রকে। (CAA Petitions)

লোকসভা নির্বাচনের আগে, গত সপ্তাহে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। কেন্দ্রের ওই আইনের বিরুদ্ধে পর পর একাধিক দুই শতাধিক আবেদন জমা পড়ে। এদিন সেই মামলাগুলির শুনানিতেই কেন্দ্রের কাছে জবাব চেয়েছে আদালত। আগামী ৮ এপ্রিলের মধ্যে হলফনামার আকারে জবাব আদালেত জমা দিতে হবে কেন্দ্রকে। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে হলফনামা জমা পড়ের আগে যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয়, সেই নিয়ে ফের আদালতে মামলা করার অনুমতিও দিয়েছে আদালত।

এদিন আদালতে কেন্দ্রের হয়ে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের সামনে তিনি বলেন, "CAA কারও নাগরিকত্ব হরণের আইন নয়।" এর পর আবেদনের জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চান তিনি। বলেন, "২৩৭টি আবেদন জমা পড়েছে। আজই ২০টি আবেদন পড়েছে স্থগিতাদেশ চেয়ে। সবের জবাব দিতে সময়ের প্রয়োজন আমার।"

আরও পড়ুন: India On Arunachal Pradesh:'ভিত্তিহীন' ও 'অবাস্তব', অরুণাচল নিয়ে চিনার দাবি পাল্টা দিল ভারত

প্রথমে চার সপ্তাহ সময় চেয়েছিলেন মেহতা, তার তীব্র বিরোধিতা করেন আইনজীবী কপিল সিবল। ওই সময়ের মধ্যে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেলে, পরে তা পাল্টানো যাবে না বলে জানান তিনি। আইন চালু করতে যখন এতদিন যখন অপেক্ষা করেছে কেন্দ্র, আরও কিছুদিন অপেক্ষা করলে অসুবিধা কোথায়, প্রশ্ন তোলেন তিনি।

এর পর কেন্দ্রকে তিন সপ্তাহ সময় দেয় আদালত। ৯ এপ্রিল ফের শুনানি হবে মামলার। ওই সময়ের মধ্যে কেন্দ্র কাউকে নাগরিকত্ব দিতে পারবে না বলে আদালতে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিং। সিবলও তার পক্ষে সওয়াল করেন। তেমন কিছু ঘটলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে বলেও এর পর জানিয়ে দেয় আদালত।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন, বিচারপতি জেপি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি করে। CAA-ৎ বিরোধিতায় যে আবেদনগুলি জমা পড়েছিল, তাতে কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং তৃণমূলের মহুয়া মৈত্রের আবেদনও ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget