এক্সপ্লোর

Supreme Court: দিল্লি এখনই ‘অস্বাস্থ্যকর’, জারি একাধিক নিষেধাজ্ঞা, তার মধ্যেই দীপাবলিতে সবুজ বাজি পোড়ানোয় ছাড়, আদালত বলল…

Supreme Court on Diwali Firecrackers: দীপাবলি উপলক্ষে আগামী ১৮ থেকে ২১অক্টোবর পর্যন্ত দিল্লিতে সবুজ বাজি বিক্রিতে অনুমোদন দিয়েছে আদালত।

নয়াদিল্লি: শীতের আগমন ঘটেনি এখনও পর্যন্ত। এখনই দূষণ ঢেকে ফেলেছে দিল্লিকে। সেই আবহেই দীপাবলিতে রাজধানীর বুজে সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি এবং সংলগ্ন এলাকায় সবুজ বাজি পোড়ানো যাবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্য়েই। (Supreme Court on Diwali Firecrackers)

দীপাবলি উপলক্ষে আগামী ১৮ থেকে ২১অক্টোবর পর্যন্ত দিল্লিতে সবুজ বাজি বিক্রিতে অনুমোদন দিয়েছে আদালত। বলা হয়েছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনের অনুমোদনপ্রাপ্ত সবুজ বাজি বিক্রি করা যাবে দিল্লি ও সংলগ্ন এলাকায়। সবুজ বাজিতে QR কোডও থাকতে হবে। (Supreme Court)

আদালত জানিয়েছে, পুলিশকে টহল দিতে হবে বিভিন্ন এলাকায়। বাজি কারখানাগুলিতে ঢুঁ দিতে হবে। QR কোড দেখে ওয়েবসাইটে তথ্য় আপলোডও করতে হবে তাদের। বাইরের বাজি দিল্লি এবং সংলগ্ন এলাকায় বিক্রি করতে পারবে না। তেমনটা চোখে পড়লে বিক্রেতার লাইসেন্স বাতিল করা হবে। 

তবে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সবুজ বাজি বিক্রিতে অনুমোদন থাকলেও, তা পোড়ানো যাবে দু’দিন, ১৯ এবং ২০ অক্টোবর। তবে দিনভর নয়, ওই দু’দিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই সবুজ বাজি পোড়ানো যাবে। 

সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিতে গিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানায়, পরীক্ষামূলক ভাবে সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করতে হবে পরিস্থিতি, যাতে বায়ুদূষণ লাঘবের কাজও পাশাপাশি চলতে পারে। ১৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাতাসের স্বাস্থ্য কেমন থাকছে, তা নিয়ে রিপোর্ট তৈরি করে জমা দিতে হবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং রাজ্যের দূষণ পর্ষদকে। 

প্রতি বছর শীতের প্রারম্ভ কাল থেকেই দূষণ গ্রাস করে দিল্লি এবং সংলগ্ন এলাকাকে। সেই আবহে সবুজ বাজি পোড়ানোর অনুমতি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও আদালতের বক্তব্য, “আমাদের ভারসাম্য রাখতে হবে। সব পক্ষের স্বার্থ দেখে, পরিবেশের স্বাস্থ্যের সঙ্গে আপস না করেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের।” বিচারপতিদের মতে, বাজির পুরোপুরি নিষিদ্ধ করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। বেআইনি কারবার যেমন বাড়ে, তেমনই ক্ষতিকর বাজি ব্যবহারে ব্যাপক ক্ষতি হয় পরিবেশের। 

এর আগে, ১০ অক্টোবর শুনানি চলাকালীন আদালেত আবেদন জমা দেয় কেন্দ্রীয় সরকার এবং দিল্লির বিজেপি সরকার। উৎসবের দিনে সবুজ বাজি বিক্রিতে অনুমতি চাওয়া হয়। কেন্দ্র জানায়, দীপাবলি, বড়দিন, গুরুপরবে নির্দিষ্ট সময়ের জন্য বাজি পোড়ানোয় অনুমতি দেওয়া হোক। ওই দিন আদালত রায় দেয়নি। আজ শেষ পর্যন্ত সবুজ বাজিতে অনুমোদন দেওয়া হল। তবে মঙ্গলবারই বাতাসের গুণমান সূচকে দিল্লিতে দূষণের মাত্রা ছিল ২০০, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন ভাইপো অভিষেক, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে যা যা উঠে এল…
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন ভাইপো অভিষেক, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে যা যা উঠে এল…
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget