এক্সপ্লোর

Supreme Court: নাবালককে সম্পত্তি হস্তান্তরে কোনও বাধা নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Immovable Property Transfer to Minor: আদালত জানিয়েছে, বিক্রয় দলিল মারফত হস্তান্তর হলে, নাবালকও জমির মালিক হতে পারে।

নয়াদিল্লি: নাবালকের হাতে সম্পত্তি হস্তান্তর নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, বিক্রয় দলিলের মাধ্যমে নাবালকের নামে স্থাবর সম্পত্তি হস্তান্তরে কোনও বাধা নেই। ছত্তীসগঢ়ের একটি মামলার শুনানিতে এই রায় শুনিয়েছে শীর্ষ আদালত। (Supreme Court)

আদালত জানিয়েছে, বিক্রয় দলিল মারফত হস্তান্তর হলে, নাবালকও জমির মালিক হতে পারে।  এক্ষেত্রে ১৮৭২ সালের ভারতীয় চুক্তি আইনের অনুচ্ছেদ ১১-র উল্লেখ করে আদালত। বলা হয়, বিক্রয় দলিল এবং চুক্তি এক জিনিস নয়। বিক্রয়কে চুক্তি বলা যায় না। ফলে বিক্রয় দলিলের মাধ্যমে স্থাবর সম্পত্তি হস্তান্তরে নাবালকের অযোগ্যতার প্রশ্নই ওঠে না। (Immovable Property Transfer to Minor)

বিচারপতি সিটি রবিকুমার এবং সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছে। তাঁরা সাফ জানান, নাবালকের নামে স্থাবর সম্পত্তি হস্তান্তর করা গেলেও, কোনও নাবালক কিন্তু স্থাবর সম্পত্তি অন্যের নামে করে দিতে পারবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদিও অন্যকে ওই সম্প্রতি হস্তান্তর করা যাবে। কেউ তাতে বাধা দিতে পারবেন না।

আদালত আরও স্পষ্ট ভাবে জানিয়েছে, নাবালক বয়সে সম্পত্তির মালিকানা পেয়েছিল বলে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সম্পত্তি হস্তান্তরে কোনও বাধা আসবে না। এ নিয়ে তাঁকে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন না বলে জানিয়েছে আদালত। 

ছত্তীসগঢ়ের একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত। ওই মামলায়, ১৯৬৮ সালে নাবালক রাজেন্দ্রকুমার গুপ্তের নামে সম্পত্তি লিখে দেওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হন নীলম গুপ্ত এবং আর কয়েক জন। তাঁদের যুক্তি ছিল, রায়পুরের মোয়া গ্রামে ৭.৬০ একর জমি বিক্রয় দলিল করে রাজেন্দ্রর নামে লিখে দেন সীতারাম গুপ্ত। 

সীতারাম যখন রাজেন্দ্রকে সম্পত্তি লিখে দেন, সেই সময় তাঁর বয়স ছিল ২২ বছর। কিন্তু ১৭ বছর বয়সে ওই সম্পত্তি হাতে পেয়েছিলেন তিনি, ১৯৬৩ সালে। তাই ওই সম্পত্তি বিক্রির তিনি অধিকারী কি না, প্রশ্ন তোলেন নীলম এবং বাকিরা। অন্য দিকে, অন্যায় ভাবে তাঁকে জমি থেকে বেদখল করা হচ্ছে বলে অভিযোগ করেন রাজেন্দ্র। নিম্ন আদালত থেকে মামলা এসে ওঠে শীর্ষ আদালতে। সেখানেই নাবালককে সম্পত্তি হস্তান্তরে কোনও বাধা নেই বলে জানিয়ে দেয় আদালত।

আরও পড়ুন: Supreme Court: কোন প্রক্রিয়ায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ? রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget