এক্সপ্লোর

NCP Update : NCP-র কার্যকরী সভাপতি হলেন সুপ্রিয়া সুলে ও প্রফুল পটেল

Sharad Pawar : গত মাসেই দলের সভাপতির পদ ছেড়ে দিতে চেয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার

নয়া দিল্লি : সুপ্রিয়া সুলে (Supriya Sule) ও প্রফুল পটেলকে (Praful Patel) দলের কার্যকরী সভাপতি ঘোষণা করলেন NCP (Nationalist Congress Party) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে পি এ সাংমাকে নিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন পাওয়ার।

দলের অন্যতম মুখ অজিত পাওয়ারের উপস্থিতিতেই এই ঘোষণা করেন পাওয়ার। প্রসঙ্গত, পাওয়ার-কন্যা সুপ্রিয়া বারামতির সাংসদ । এই মুহূর্তে তাঁর বয়স ৫৩ বছর। অন্যদিকে, ৬২-র প্রফুল পটেল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী।

গত ২ মে বর্ষীয়ান রাজনীতক শরদ পাওয়ার নিজের আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে দলের জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন। যদিও তিন দিন পর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তিনি জানান, তিনি পদত্যাগ করায় গোটা দেশজুড়ে দলের ক্যাডার এবং নেতাদের মধ্যে যে তীব্র আবেগ তৈরি হয়েছে, তাকে সম্মান জানিয়ে তিনি পদত্যাগ প্রত্যাহার করে নিচ্ছেন। সেই সময়ই দলের কার্যকরী সভাপতি নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। যাঁরা পাওয়ারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন।

পাওয়ার বলেন, "আমি যদিও দলের সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছি, তবুও যে কোনও পদের জন্য উত্তরসূরির পরিকল্পনা করা উচিত। ভবিষ্যতে, আমি নতুন নেতৃত্ব তৈরি করে দলের সাংগঠনিক পরিবর্তনের দিকে নজর দেব।"

কার্যকরী সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রফুল পটেল বলেন, "পাওয়ার সাহেবের সঙ্গে ১৯৯৯ সাল থেকে কাজ করছি। কাজেই, এটা আমার কাছে নতুন কিছু নয়। তবে, কার্যকরী সভাপতির বর্ধিত দায়িত্ব পেয়ে আমি খুশি। দলের ছাপ বাড়ানোর জন্য আমি কাজ করে যাব।"

উল্লেখ্য, প্রফুল পটেলকে মধ্য প্রদেশ, গুজরাত, রাজস্থান, ঝাড়খণ্ড, গোয়া এবং রাজ্যসভার ইনচার্জও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সুপ্রিয়া সুলে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের NCP বিষয়ক ইনচার্জ থাকবেন। এছাড়া মহিলা, যুব, ছাত্র ও লোকসভার দায়িত্বও সামলাবেন।

এপ্রসঙ্গে NCP নেতা ছগন ভুজবল বলেন, "ওঁদের কার্যকরী সভাপতি করা হয়েছে, যাতে ভোটের কাজ, রাজ্যসভা ও লোকসভার কাজ ভাগ করে নেওয়া যায়। ওঁদের ঘাড়ে দায়িত্ব আরও চাপানো হয়েছে, কারণ ২০২৪-এর লোকসভা ভোট কাছে চলে এসেছে।"

আরও পড়ুন ; শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ NCP

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget