এক্সপ্লোর

তিনবার প্রকাশকের সঙ্গে দেখা করেন সুশান্ত, কী লিখতে চেয়েছিলেন বইয়ে?

তাঁর সম্পর্কে সহ অভিনেত্রীদের উত্যক্ত করা, মি টু-র যে অভিযোগ উঠেছিল, তা তাঁকে গভীরভাবে আহত করেছিল। কর্ণ জোহরের কফি উইথ কর্ণ-এ তাঁকে নিয়ে ঠাট্টা ইয়ার্কিও তিনি হালকাভাবে নিতে পারেননি, জানিয়েছে তাঁর পরিবার।

মুম্বই: গতকাল সুশান্ত সিংহ রাজপুতের ভিসেরা রিপোর্ট মুম্বই পুলিশের হাতে এসেছে। তাতে বিষক্রিয়ার কোনও উল্লেখ নেই। পুলিশ বলছে, এখনও পর্যন্ত তদন্ত যতটুকু এগিয়েছে, তাতে মনে হচ্ছে না, তাঁর মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে। তবে মুম্বই পুলিশ পরিচালক মহেশ ভট্টের বিবৃতি রেকর্ড করেছে, কঙ্গনা রানাওয়াতকেও ডেকেছে তাঁর বিবৃতি নথিবদ্ধ করতে। ৩৪ বছরের সুশান্তের মৃত্যু বলিউডের বেড়া ডিঙিয়ে বড় জায়গা করে নিয়েছে দেশের রাজনীতিতেও। বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী ইতিমধ্যেই এই মৃত্যু তদন্তে সিবিআই দাবি করেছেন। গতকাল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে পার্থ পাওয়ার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে দেখা করে একই অনুরোধ করেছেন। যাঁরা দাবি করছেন, সুশান্তকে আত্মহত্যায় বাধ্য করা হচ্ছে, তাঁদের বক্তব্য, কয়েকটি প্রযোজনা সংস্থা তাঁকে কাজ দিচ্ছিল না, অন্য সংস্থার অফার করা ছবিও হাত থেকে কেড়ে নিয়েছিল। যশরাজ ফিল্মসে তাঁর তিনটি ছবির চুক্তি ছিল, তাঁকে তারা কাজ দিচ্ছিল না, অথচ অন্যের ছবিতেও কাজ করতে বাধা দিচ্ছিল। কিন্তু রণবীর সিংহেরও তাদের সঙ্গে একই চুক্তি থাকলেও অন্য প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করতে তাঁর কোনও অসুবিধে হয়নি। পরিচালক কর্ণ জোহরের বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণের অভিযোগ, তিনি বলিউডের তারকা পুত্র কন্যারা ছাড়া আর কাউকে কাজ দেন না, উল্টে টিভি শোয়ে সুশান্তকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করেছেন। আজ তাঁকে ও তাঁর প্রযোজনা সংস্থার সিওও অপূর্ব নেহতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। কর্ণের ড্রাইভ ছবিতে সুশান্ত কাজ করেন, পুলিশের প্রশ্ন, কেন সেটির বড় পর্দায় নয়, ওটিটি রিলিজ হয়। প্রশ্ন আরও আছে। সুশান্ত শেষ ৩ মাসে তাঁর ফোন নম্বর পঞ্চাশবারের মত পাল্টেছিলেন। জানা গিয়েছে, একটি বড় প্রকাশনা সংস্থার সঙ্গে বই লেখা নিয়ে কথা বলছিলেন তিনি। ওই সংস্থার এক সিনিয়র এডিটর তিনবার মুম্বই গিয়ে সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন। তবে বইটি শেষ পর্যন্ত লেখা হয়নি। এখন প্রশ্ন, সুশান্তের কী লেখার ছিল? তাঁর কি সত্যিই মানসিক কোনও সমস্যা ছিল, যা তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়? নাকি তাঁর মৃত্যুর পিছনে আরও কোনও কারণ আছে, বলিউডের সব থেকে প্রভাবশালীদের আড়ালের কোনও চেষ্টা চলছে না তো? তাঁর মৃত্যু নিয়ে ষড়যন্ত্রের অসংখ্য তত্ত্ব উঠেছে, এর তলাতেই কি চাপা পড়ে যাবে এই মৃত্যু রহস্য? মহেশ ভট্ট নাকি পুলিশকে বলেছেন, সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছে মাত্র ২ বার, তিনি তাঁকে কোনও ছবি অফার করেননি। তাঁর প্রযোজনা সংস্থা শুধু নতুনদেরই সুযোগ দেয়, দাবি করেছেন তিনি। কিন্তু ঘটনা হল, ভট্টদের প্রযোজিত ছবি সড়ক ২-তে কাজের সুযোগ চেয়ে সুশান্ত মহেশের সঙ্গে দেখা করেছিলেন, যদিও কাজ যায় আর এক প্রভাবশালী বাড়ির ছেলে আদিত্য রায় কপূরের কাছে। যে কোনও প্রতিভাবান ব্যক্তির মত সুশান্ত অত্যন্ত সংবেদনশীল ছিলেন। নিজের যোগ্যতায় বলিউডের মত নির্মম জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি, বহিরাগত তকমার মূল্যও তাঁকে চোকাতে হয়েছে প্রতি মুহূর্তে। তাঁর সম্পর্কে সহ অভিনেত্রীদের উত্যক্ত করা, মি টু-র যে অভিযোগ উঠেছিল, তা তাঁকে গভীরভাবে আহত করেছিল। কর্ণ জোহরের কফি উইথ কর্ণ-এ তাঁকে নিয়ে ঠাট্টা ইয়ার্কিও তিনি হালকাভাবে নিতে পারেননি, জানিয়েছে তাঁর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget