এক্সপ্লোর

সুশান্ত তদন্তে রিয়ার পিটিশনে পার্টি হতে চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র

ন্যয় বিচারের স্বার্থেই কেন্দ্র এতে সামিল হতে চায় এবং মামলা হস্তান্তরের আবেদনে এতে কোনও পক্ষের প্রতিই কোনওরকম অন্যায় হবে না বলে সওয়াল করে শীর্ষ আদালতে বলেছে, তাদেরও এই মামলায় একটি পক্ষ করা হোক।

নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুত মামলায় সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্ত বিহার থেকে মুম্বইয়ে সরানোর যে আবেদন করেছেন, তাতে তাদেরও একটি পক্ষ বা পার্টি করা হোক, শীর্ষ আদালতে এমনই আবেদন করেছে কেন্দ্র। ন্যয় বিচারের স্বার্থেই কেন্দ্র এতে সামিল হতে চায় এবং মামলা হস্তান্তরের আবেদনে এতে কোনও পক্ষের প্রতিই কোনওরকম অন্যায় হবে না বলে সওয়াল করে শীর্ষ আদালতে বলেছে, তাদেরও এই মামলায় একটি পক্ষ করা হোক। সুশান্ত মামলার সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি জারি করেছিল যে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক, তারা বলেছে, এই মামলায় তারাও একটি প্রয়োজনীয় পক্ষ। গত ৫ আগস্ট সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে কেন্দ্র নীতিগত ভাবে বিহার সরকারের এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিয়েছে। তিনি বিচারপতি হৃষিকেশ রায়ের সামনে জানান, সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি শীঘ্রই, সম্ভবত, দিনের শেষে জারি করা হবে। এ নিয়ে সর্বশেষ শুনানিতে শীর্ষ আদালত তার রায়ে সব পক্ষকে নিজ নিজ অবস্থান জানানোর জন্য় তিনদিন সময় দেয়। মুম্বই পুলিশের এপর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে, তার যাবতীয় রেকর্ড পেশ করা উচিত বলেও জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি রায় বলেন, আমরা জানতে চাই, মুম্বই পুলিশ এপর্যন্ত কী করেছে। তবে মহারাষ্ট্র সরকারের কৌঁসুলি সিবিআই তদন্তের বিরোধিতা করে সওয়াল করে, ফৌজদারি দন্ডবিধি অনুসারে তদন্ত করার এক্তিয়ার আছে মুম্বই পুলিশেরই। বিহার পুলিশের আচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে ওই কৌঁসুলি দাবি করেন, ফৌজদারি দন্ডবিধির আওতায় একমাত্র মুম্বই পুলিশেরই মামলা দায়ের করার কর্তব্য, ক্ষমতা, দায়িত্ব আছে। পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget