এক্সপ্লোর

Taiwan Earthquake: গভীর রাতে পর পর দু’বার ভূমিকম্প, আবারও কাঁপল তাইওয়ান, ৩ এপ্রিল থেকে ১১০০ আফটারশক

Earthquakes in Taiwan: এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

তাইপেই: গভীর রাতে পর পর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় অনুযায়ী, রাত ২টো বেজে ২১ মিনিটে প্রথম বার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব উপকূলের হুয়ালিন কাউন্টি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার কিছু ক্ষণ পর, আবারও কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৮। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। (Taiwan Earthquake)

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্টেরেশন (CWA) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিন কাউন্টি হল থেকে ২৩ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে, ফিলিপিন্স সাগরের ২৪.৯ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনটিও হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় হুয়ালিন, ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান এবং নিউ তাইপেইয়ে। (Earthquakes in Taiwan)

তাইওয়ানে ভূমিকম্পের তীব্রতার সাতটি ধাপ রয়েছে, এদিন তা চতুর্থ ধাপে ছিল। এর পাশাপাশি, মিয়াওলি, তাইতুং, ইয়ুনলিন এবং চিয়ায়িতেও কম্পন অনুভূত হয়। সেখানে তীব্রতা তৃতীয় ধাপেই ছিল বলে জানা গিয়েছে। তাইওয়ানের প্রায় সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে পর পর দু’বার ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। পর পর এই দুই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Hamas Captor Proposes Hostage:'তুমি এখানে আমার সঙ্গে থেকে যাও', পণবন্দি ইজরায়েলি তরুণীকে প্রেম-প্রস্তাব হামাস-সদস্যের! তার পর?

গভীর রাতে যখন ভূমিকম্প হয়, সেই সময় সকলেই ঘুমাচ্ছিলেন। কম্পন অনুভূত হওয়ার পর তাই শোরগোল পড়ে যায়। বাড়ির বাইরে বেরিয়ে আসেন মানুষ জন। তবে এ মাসের শুরু থেকে এই নিয়ে পর পর বেশ কয়েক বার ভূমিকম্প হল তাইওয়ানে। গত ৩ এপ্রিল ভূমিকম্প হয় সেখানে। রিখটার স্কেলে সেবার কম্পনের তীব্রতা ছিল ৭.২, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর বলে জানা যায়। তবে সচেতনতার জন্যই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

সেই থেকে লাগাতার একের পর এক কম্পনের সাক্ষী থেকেছে তাইওয়ান। ২৩ এপ্রিল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভোররাতে ৬.১, ৬.০ তীব্রতায় ভূমিকম্প হয় সেখানে। তার পর সকালে আবারও ৫.৮ তীব্রতায় ভূমিকম্প ঘটে। সেখানেই শেষ নয়, গত কয়েক দিনে পর পর কম্পন অনুভূত হয়েছে সেখানে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জনের প্রাণহানি হয়েছে। ৩ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ১১০০টি আফটার শক অনুভূত হয়েছে তাইওয়ানে।

ফিলিপিন্স সাগর এবং ইউরেশিয়ান টেকটোনিক পাতের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘোড়ার খুরের মতো দেখতে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম তাইওয়ান। সেখানে মাটির নীচে পাতগুলি সর্বদাই প্রায় সচল। তার জেরেই প্রায়শ ভূমিকম্প ঘটে। পাশাপাশি পার্বত্য এলাকায় অগ্ন্যুৎপাতও ঘটতে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget