এক্সপ্লোর

Taj Mahal on Covid19: পরীক্ষা ছাড়া প্রবেশ নয়! তাজমহলে পর্যটকদের জন্য আবশ্যক কোভিড-টেস্ট

No Entry For Tourists:ফের বাড়ছে করোনা-সতর্কতা! এবার কড়াকড়ি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল তাজমহলে। করোনা পরীক্ষা ছাড়া দেশ বা বিদেশের কোনও পর্যটক এই ঐতিহাসিক সৌধে ঢুকতে পারবেন না, স্পষ্ট সিদ্ধান্ত প্রশাসনের। 

আগ্রা: ফের বাড়ছে করোনা-সতর্কতা (Covid Guidelines)! এবার কড়াকড়ি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল (tourist spot) তাজমহলে (taj mahal)। করোনা পরীক্ষা ছাড়া দেশ বা বিদেশের কোনও পর্যটক এই ঐতিহাসিক সৌধে ঢুকতে পারবেন না, স্পষ্ট সিদ্ধান্ত প্রশাসনের (administration)। 

কড়া নজরে তাজ...
প্রত্যেক দিন দেশবিদেশের বহু পর্যটক মুঘল আমলের এই স্থাপত্য দেখতে আসেন। কিন্তু চিন-সহ একাধিক দেশে যে ভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে এখন থেকেই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সেখান থেকেই করোনা-পরীক্ষার সিদ্ধান্ত। আগ্রার ডিস্ট্রিক্ট হেলথ অফিসার অনিল সতসঙ্গি বলেন, 'সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য এর মধ্যেই পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর। যেহেতু সতর্কতা বেড়েছে, তাই পর্যটকদের ক্ষেত্রে এই পরীক্ষা এখন বাধ্যতামূলক।'

কী বলল আইএমএ?
পড়শি চিনে ফের তুমুল দাপট বেড়েছে নভেল করোনাভাইরাসের। এই অবস্থায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তড়িঘড়ি নতুন কোভিড-প্রোটোকল দিয়েছে। বিবৃতিতে প্রথমেই বলা হয়, ভারতের পরিস্থিতি মোটেও উদ্বেগজনক নয়। কাজেই প্যানিক করার দরকার নেই। কিন্তু ঢিলেমি দিলেও চলবে না। আইএমএ-র বিবৃতিতে লেখা, 'চিকিৎসার থেকে প্রতিরোধ ভালো। তাই সকলকেই কোভিড -মোকাবিলায় এগিয়ে আসতে হবে। নতুন প্রোটোকলে কী কী করণীয়? 

  • সমস্ত জনস্থানে মাস্ক পরতে হবে।
  • সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলা আবশ্যক
  • সাবান এবং জল বা স্যানিটাইজার নিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক
  • বিয়ে, সামাজিক এবং রাজনৈতিক যে কোনও ধরনের সামাজিক জমায়েত বন্ধ
  • আন্তর্জাতিক যাত্রা পুরোপুরি বন্ধ করতে হবে।
  • জ্বর, গলা ব্যথা, কাশি বা পেটখারাপ হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে কথা বলুন
  • প্রিকশনারি ডোজ-সহ কোভিড ভ্যাকসিনের সব কটি ডোজ নিয়ে নিতে হবে
  • সরকারের তরফে যা নির্দেশিকা দেওয়া হবে, তা মেনে চলতে হবে।      

কী পরিস্থিতি?
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৫ জন করোনা-সংক্রমিত হয়েছেন। পরশু দিনের নিরিখে যা সামান্য বেশি। তবে চিকিৎসাধীন আক্রান্তের মোট সংখ্যা কমেছে। অবশ্য ঢিলেমি দেওয়ার জায়গা নেই। ২০২১ সালের ভয়ঙ্কর পর্বের স্মৃতি যাতে কোনও মতেই না ফেরে, সে জন্য তড়িঘড়ি তৎপরতা বাড়ছে নানা প্রান্তে। 

আরও পড়ুন:ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget