এক্সপ্লোর

School Van Hit By Train: স্কুলবাসে ধাক্কা চলন্ত ট্রেনের, ভয়াবহ দুর্ঘটনায় একাধিক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু!

Tamil Nadu News:প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খোলা রেলগেট দেখে পাড়াবারের চেষ্টা করেন স্কুল ভ্যানের চালক৷ সেই সময় ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি৷ 

নয়া দিল্লি: মর্মান্তিক দুর্ঘটনায় ভয়াবহ ঘটনা। রেললাইন পারাপারের সময় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা ৷ পড়ুয়াসমেত ভ্যানটিকে ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন ৷ ঘটনাস্থলে মৃত্যু ৩ পড়ুয়ার৷ ঘটনায় গুরুতর আহত ৪ জন ৷ যার মধ্যে রয়েছে ৬ জন পড়ুয়া, স্কুলভ্যান চালক এবং একজন প্রত্যক্ষদর্শী ৷ 

খবর, মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাড্ডালোর জেলায়৷ চেন্নাইয়ের দিকে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি৷ তামিলনাড়ুর কুড্ডালোরে রেলগেটের কাছে একটি স্কুলভ্যানে ধাক্কা মারে সেটি৷ জানা গিয়েছে সেই সময় রেলগেটটি খোলা ছিল। ঘটনার জেরে রেলের তরফে বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট রেলগেটের সেই সময় দায়িত্বে থাকা গেটকিপারকে। 

দুর্ঘটনার বিষয়ে রেল জানিয়েছে, সকাল ৭টা ৪৫ নাগাদ, পড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি কাড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং ১৭০ অতিক্রম করার চেষ্টা করে ৷ সেই সময় ট্রেন নং 56813 ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে স্কুল ভ্যানটিকে । 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খোলা রেলগেট দেখে পাড়াবারের চেষ্টা করেন স্কুল ভ্যানের চালক৷ সেই সময় ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি৷ 

প্রাথমিক তদন্তের পর রেলের দাবি, রেলগেট বন্ধের সময় তড়িঘড়ি পারাপারের জন্য গেটকিপারকে খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান স্কুলভ্যানের চালক ৷ তাঁর অনুরোধেই রেলের গেটটি খুলে দেন গেটকিপার ৷ সেই কারণে এই বিপত্তি ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। 

ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ের রিলিফ ট্রেন এবং মেডিক্যাল রিলিফ ভ্যান ৷ পৌঁছন রেলওয়ে ডিভিশন ম্যানেজার এবং বাকি শীর্ষ আধিকারিকরা ৷ গুরুতর আহতদের উদ্ধার করে কাড্ডালোরের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ 

 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Parliament Monsoon Session: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget