এক্সপ্লোর

Telangana on Coronavirus : মাস্ক না পরলে ফাইন হাজার টাকা, চলবে কড়াকড়ি

গোটা দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেশ কিছুদিনের জন্য লকডাউনের পথে যেতে পারে মহারাষ্ট্র। নাইট কার্ফু চালু হয়েছে কিছু রাজ্যে।

হায়দরাবাদ : করোনা লাফিয়ে বাড়ছে অথচ বাইরে বেরিয়েছেন মুখে মাস্ক নেই, জনবহুল স্থানে ঘুরছেন কিন্তু মাস্ক ছাড়া। ফাইন দিতে তৈরি থাকুন। এক-দুই বা পাঁচ-দশ নয়। মাস্ক না পরলে পকেট থেকে বের করতে হবে হাজার টাকা। এই মর্মে নির্দেশিকা দিল তেলেঙ্গানা সরকার। মুখ্যসচিব সোমেশ কুমার প্রত্যেক জেলাশাসকের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন। একইসঙ্গে কমিশনার ও সুপারিন্টেন্ডেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে, কড়া হাতে নিয়ম কার্যকর করার। 

আজই এই নির্দেশিকা যখন ইস্যু করেছে তেলেঙ্গানা সরকার, রাজ্যে সর্বাধিক দৈনিক সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য় দপ্তরের পরিসংখ্যান বলছে, গত চব্বিশ ঘণ্টায় দৈনিক তিন হাজার একশো সাতাশি জন সংক্রমিত হয়েছেন করোনায়। 

গত সাতাশে মার্চ রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। যেখানে সব পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। মাস্ক বাধ্যতামূলক করতে বলা হয় সব কর্মস্থলে এবং যানবাহনে যাতায়াতের সময়। বাড়ন্ত করোনো সংক্রমণ বাগে আনতে এই নিয়ম জারি করে তেলেঙ্গানা সরকার।  
একইসঙ্গে বলা হয়, নিয়ম লঙ্ঘন করলে দু'হাজার পাঁচ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ ও ৬০ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

তবে নির্দেশিকা থাকলেও তেমন কড়া কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। পুলিশের বক্তব্য, কড়া পদক্ষেপ নেওয়ার আগে তারা সচেতনতা তৈরি করেছেন। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেন, মাস্ক না পরলে একহাজার টাকা ফাইন নেওয়া হবে। এবং নির্দেশ কড়াভাবে কার্যকর করতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, করোনা সংক্রান্ত সব ধরণের নিয়ম মেনে চলুন। মাস্ক পরুন সবাই। করোনা আটকাতে প্রত্যেকে সচেতন হতে আবেদন জানান তিনি।

এদিকে, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ ফের রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত চার হাজার তিনশো আটানব্বই জন। মারা গিয়েছেন দশ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget