এক্সপ্লোর

জঙ্গি কার্যকলাপে অর্থ ঢালার মামলায় পাকিস্তানে গ্রেফতার মুম্বই হামলার মাথা লস্কর কমান্ডার লকভি

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বই মহানগরীকে রক্তাক্ত করে তোলা পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবা বাহিনীর অপারেশন সংক্রান্ত কমান্ডার লকভি ২০১৫ থেকে জামিনে মুক্ত ছিল। এবার তাকে গরাদের পিছনে ঢুকতে হল।

ইসলামাবাদ: পাকিস্তানে গ্রেফতার জাকিউর রহমান লকভি। ২০০৮ এর ২৬ আগস্টের মুম্বই সন্ত্রাসবাদী হামলার অন্যতম চক্রী সে। সেই ভয়াবহ সন্ত্রাসের মূল মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদের সাঙ্গপাঙ্গদের অন্যতম সে। সন্ত্রাসবাদী কার্যকলাপের অর্থ ঢালার অভিযোগ সংক্রান্ত মামলায় লকভিকে শনিবার গ্রেফতার করেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সন্ত্রাসবাদ দমন শাখা।  তবে কোথায় তাকে পাকড়াও করা হয়েছে, সেটা জানায়নি তারা। ভারতের  অর্থনৈতিক রাজধানী মুম্বই মহানগরীকে রক্তাক্ত করে তোলা পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবা বাহিনীর অপারেশন সংক্রান্ত কমান্ডার লকভি ২০১৫ থেকে জামিনে মুক্ত ছিল। এবার তাকে গরাদের পিছনে ঢুকতে হল। সন্ত্রাসবাদ দমন শাখা বিবৃতি দিয়ে বলেছে, পঞাবে তারা গোয়েন্দা সূত্র মারফত্ চালানো অভিযানে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্করের নেতা জাকিউর রহমান লকভিকে গ্রেফতাক করেছে। ৬১ বছর বয়সি লকভিকে লাহোরের থানায় সন্ত্রাস দমন শাখার দায়ের করা জঙ্গি কার্যকলাপে আর্থিক মদতের মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। সন্ত্রাস দমন শাখা বলেছে, লকভি সন্ত্রাসবাদে পয়সা ঢালার জন্য ডিসপেনসারি চালানোয়, সেখান থেকে জোগাড় হওয়া অর্থ ব্য়বহারে অভিযুক্ত। এমনকী সে  ব্যক্তিগত প্রয়োজন, খরচ মেটাতেও সেই অর্থ ব্যবহার করায় অভিযুক্ত। সন্ত্রাস দমন শাখা জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্করের সদস্য হওয়ার পাশাপাশি লকভি রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় অন্তর্ভুক্ত ব্য়ক্তিও বটে। লাহোরে সন্ত্রাস দমন আদালতে তার বিচার হবে বলে জানিয়েছে সন্ত্রাস দমন শাখা। ২০০৮ সালের সেই বেনজির সন্ত্রাসবাদী হামলা চালাতে আরব সাগরে পেরিয়ে বোটে মুম্বই ঢুকেছিল  লস্করের পাঠানো ১০ জন ঘাতকের বাহিনী। সেদিন সন্ধ্যায় একইসঙ্গে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা একাধিক জায়গায় হামলা চালায়। দেড়শোর বেশি মানুষ নিহত হয়। জখম হয় একাধিক লোক।  তাদের সামলাতে কয়েকদিন ধরে চলে অভিযান। বাকি ৯ জন নিহত হয়। জীবিত ধরা পড়ে একজনই। আজমল কসাব। বিচারে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া হয় এদেশে।

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget