এক্সপ্লোর

সিআরপিএফ জওয়ান, ৬ বছরের ছেলের হত্যাকারী সন্ত্রাসবাদী শ্রীনগরে এনকাউন্টারে খতম

আজ সকালে কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে, শ্রীনগরে গতকালের এনকাউন্টারে নিহত হয়েছে অনন্তনাগের বিজবেহরায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফের লোকজন ও একটি ৬ বছরের ছেলের হত্যাকারী সন্ত্রাসবাদী জাহিদ দাস। জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের বড় সাফল্য এটা।

শ্রীনগর: গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক সিআরপিএফ জওয়ান ও একটি ৬ বছরের ছেলেকে হত্যা করা সন্ত্রাসবাদী জাহিদ দাস বৃহস্পতিবার রাতে শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। গত মঙ্গলবার তাকে অনন্তনাগে প্রায় হাতের মুঠোয় পেয়ে গিয়েছিল নিরাপত্তাবাহিনী, কিন্তু তাদের হাত ফস্কে বেরিয়ে যায় জাহিদ। তার খোঁজে গতকাল রাতে শ্রীনগরের মালবাগ এলাকায় যৌথ অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও সিআরপিএফ। এনকাউন্টারে সে প্রাণ হারায়। গুলিযুদ্ধে নিহত হন এক সিআরপিএফ জওয়ানও। আজ সকালে কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে, শ্রীনগরে গতকালের এনকাউন্টারে নিহত হয়েছে অনন্তনাগের বিজবেহরায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফের লোকজন ও একটি ৬ বছরের ছেলের হত্যাকারী সন্ত্রাসবাদী জাহিদ দাস। জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের বড় সাফল্য এটা। গত সপ্তাহে বিজবেহরার পাদশাহী ব্রিজের কাছে রাস্তা খুলে দেওয়ার টিমের ওপর জঙ্গি হামলা চলে। প্রাণ হারান এক সিআরপিএফ জওয়ান। সেখানে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ভিতরে ঘুমিয়ে থাকা ৬ বছরের ছেলে নিহান ভাটের গায়ে গুলি লাগে। পুলিশ জানায়, মোটরবাইক চেপে আসা হামলাকারী সন্ত্রাসবাদী পিস্তল থেকে গুলি চালায়। হামলার পরপরই পুলিস ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী জাহিদ দাসের ছবি প্রকাশ করে। মঙ্গলবার জাহিদ ও আরও ২ সন্ত্রাসবাদীকে অনন্তনাগে নিরাপত্তাবাহিনী বাগে পায়। জাহিদ অবশ্য তাদের হাতছাড়া হয়, তবে বাকি দুজন নিহত হয়। গত মাসে একাধিক পৃথক এনকাউন্টারে ৪৮ জন সন্ত্রাসবাদী নিহত হয় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংহ চলতি বছরে এপর্যন্ত শতাধিক জঙ্গির প্রাণ হারানোর কথা জানান। এদের ৫০ এর ওপর হিজবুল মুজাহিদিনের।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget