এক্সপ্লোর

DA Case: সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বেঞ্চ বদল, আজ শুনানি শীর্ষ আদালতে

Supreme Court: ডিএ মামলা গেল বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে।


সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বেঞ্চ বদল হল। ডিএ মামলা গেল বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব নেন দীপঙ্কর দত্ত।

সম্প্রতি দায়িত্বগ্রহণ:
এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা সামলেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তারপরে দীর্ঘদিন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

এর আগে ৫ ডিসেম্বর ডিএ (DA) নিয়ে হাইকোর্টে করা অবমাননা মামলায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ না দেওয়ায় মুখ্যসচিবের বিরুদ্ধে কর্মচারী সংগঠনের করা মামলার শুনানি আপাতত হাইকোর্টে হবে না বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বকেয়া ডিএ মেটানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে, বকেয়া DA নিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের ৩টি সংগঠন। সেদিন সেই মামলায়, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, আপাতত আদালত অবমাননার মামলার শুনানি হবে না হাইকোর্টে। 

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৩৪ শতাংশ।  ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ ডিএ-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়, গত ২০মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪ নভেম্বর, সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে হাইকোর্টে চলা অবমাননা মামলায় স্থগিতাদেশ দিয়ে সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

সম্প্রতি তোপ শুভেন্দুর:
হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ডিএ আপনাকে দিতে হবে। ২৩ হাজার কোটি টাকা একমাসে দিতে হবে’। যার পরই রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার আক্রমণ, 'পিসি-ভাইপোর কোম্পানির নামে তোলাবাজি চলছে। বাম আমলে ২ লক্ষ কোটি টাকা দেনা ছিল। মমতার আমলে ৬ লক্ষ কোটি টাকা দেনার পরিমাণ’। পাশাপাশি ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে শুভেন্দুর আক্রমণ, ‘ইভিএম পাল্টে পুরসভার ভোট করে জিতেছে তৃণমূল’।

আরও পড়ুন: হেফাজতে লালন শেখের মৃত্যু, কলকাতায় সিবিআইয়ের সেকেন্ড ইন কমান্ড অজয় ভাটনাগর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget