এক্সপ্লোর

বিশ্বের সবথেকে বড় টিকাকরণ কর্মসূচি হবে এই দেশে, আশাবাদী প্রধানমন্ত্রী

এদিন ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের প্রতি ভারতবাসী কৃতজ্ঞ। সোমবার ন্যাশনাল এনভায়োরোমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি।

নয়াদিল্লি: ভারতেই হবে বিশ্বের সবথেকে বড় টিকাকরণ কর্মসূচি। বছরের শুরুতেই ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে নিয়ামক সংস্থা। আর এরপরেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই দেশেই দেশের সবথেকে বড় টিকাকরণ কর্মসূচি তৈরি হবে। এদিন ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের প্রতি ভারতবাসী কৃতজ্ঞ। সোমবার ন্যাশনাল এনভায়োরোমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। মেক ইন্ডিয়া প্রসঙ্গে এদিন মোদি বলেন, আমরা বিশ্ব বাজারে ভারতীয় পণ্য দিয়ে ভরিয়ে দিতে চাই না। কিন্তু ভারতীয় পণ্যের মাধ্যমে আমরা অবশ্যই বিশ্বের প্রতিটি প্রান্তে গ্রাহকের মন জয় করতে চাই। ‘মেড ইন ইন্ডিয়া’-র  বিশ্বব্যাপী চাহিদা ও গ্রহণযোগ্যতা থাকা দরকার। কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চের বিজ্ঞানীদের কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আবেদন জানান মোদি। প্রধানমন্ত্রী বলেন, পড়ুয়াদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া উচিৎ সিএসআইআর-এর বিজ্ঞানীদের। বিশেষত করোনা পরিস্থিতি তাঁরা কীভাবে কাজ করছেন তা জানা উচিৎ নতুন প্রজন্মের। এইভাবে নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরি করা সহজ হবে। গ্লোবাল ইনোভেশন র‍্যাঙ্কিং এবং বেসিক রিসার্চের ক্ষেত্রে বিশ্বের ৫০ দেশের মধ্যে অন্যতম ভারত। এদিন তা জানান মোদি। তিনি বলেন, কোনও প্রগতিশীল সমাজে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি গবেষণা। বাণিজ্য, সমাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে গবেষণা। এর আগে আমরা শিখেছি বিজ্ঞানে মনোনিবেশ করলে প্রযুক্তির উন্নতি হবে। এই প্রযুক্তি নতুন শিল্প এবং গবেষণার উন্নতিতে সহায়ক হবে। এই চক্র দেশকে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য,  ২ ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। এই তালিকায় আছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। আর এর ফলে সিরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget