এক্সপ্লোর

আবহাওয়া পরিবর্তনের সময়কার শুকনো সর্দি কাশি? প্রাকৃতিক এই উপাদান মুহূর্তে স্বস্তি দেবে আপনাকে

দেখে নিন, ঋতু পরিবর্তনের সর্দি কাশি হলে কী করলে তৎক্ষণাৎ আরাম পাবেন আপনি।

নয়াদিল্লি: একে দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে, তার ওপর নয়া উপদ্রব, ঘুসঘুসে সর্দি কাশি। এমনিতে কেউ হেঁচে বা কেশে ফেললে লোকে সন্দেহের চোখে তাকাচ্ছে, অথচ এই সর্দি কাশি আপনাকে যেমন অস্বস্তিতে ফেলছে, তেমন নিজের মনেই তৈরি করছে প্রশ্ন, করোনার লক্ষণ না তো? তাই দেখে নিন, ঋতু পরিবর্তনের সর্দি কাশি হলে কী করলে তৎক্ষণাৎ আরাম পাবেন আপনি। গরম পড়ি পড়ি করেও পড়ছে না। ঘরে ঘরে শুরু হয়েছে শুকনো কাশি আর সর্দি। কিন্তু জানেন কি, এই সর্দি জ্বর শরীরে জমে থাকা শ্লেষ্মা আর দূষিত জিনিসপত্র বার করে দিতে সাহায্য করে? অবশ্য শুকনো কাশির ব্যাপারটা আলাদা, এতে দূষিত জিনিসপত্র শরীর থেকে বার হয় না, উল্টে গলাব্যথা শুরু হয়। আবার বাতাসে ধুলোবালির কারণেও হয় শুকনো কাশি। চতুর্দিকে লকডাউন শুরু হচ্ছে, ঘরে বসে কীভাবে সুস্থ করবেন নিজেকে? জেনে নিন। ১. গরম জল খান। শরীরের মেটাবলিজম রেট বাড়ে এতে। আর সহজেই সারিয়ে দেয় শুকনো কাশি। দিনে তিনবার গরম জল খান, কাশি প্রায় সেরে যাবে। সঙ্গে একটু নুন দিয়ে গার্গল করে দেখুন না। ২. খানিকটা পিপুল গাছের ছাল নিন। টুকরো করে মধু মিশিয়ে খেয়ে নিন। কদিনের মধ্যে সেরে যাবে শুকনো কাশি। ৩. আধ চামচ পেঁয়াজের রসে ছোট চামচের ১ চামচ মধু মিশিয়ে দিনে দু’বার করে খান। ৪. খেয়ে ফেলুন গরম গরম এক কাপ আদা চা। আদায় অ্যান্টি ব্যাকটিরিয়া ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে। ৫. মধু শুকনো কাশির মহৌষধ। এক চামচ মধুর সঙ্গে আদার রস মিশিয়ে দিনে একবার করে খান। কাশি অবশ্যই সেরে যাবে। ৬. তুলসী পাতার রস করে তাতে মধু আর আদার রস মিশিয়ে দিনে দু’বার করে খান। কাশি সেরে যাবে। ৭. গরম জলের ভাপ নিলে দ্রুত কষ্ট লাঘব হবে। দিনে যে কোনও সময় এটা করতে পারেন। ৮. যষ্টিমধুও রেহাই দেয় শুকনো কাশি থেকে। ২ বড় চামচ যষ্টিমধুর শুকনো মূল একটি মগে রেখে তাতে গরম জল ঢালুন। দিনে দু’বার ভাপ নিন ১০-১৫ মিনিট করে। ৯. দেশি ঘিয়ে ভেজে নিন গোলমরিচের গুঁড়ো। তারপর খেয়ে ফেলুন। এতে খুব দ্রুত সেরে যায় কাশি। ১০. এক গ্লাস দুধে আধ চামচ হলুদ মিশিয়ে রোজ খান। ১১. এক কাপ জলে ২-৩ কোয়া রসুন ফেলে গরম করুন। একটু ঠাণ্ডা করে মধু মিশিয়ে খেয়ে ফেলুন। এছাড়া ভিটামিন সি ভরপুর খাবার বেশ করে খান। এতে কাশি থেকে লড়ার ইমিউনিটি শরীরে বেশি করে জোগান দেয়। সাধারণ কাশি ঘরোয়া জিনিসপত্র, ঠিকমতো খাওয়াদাওয়া করলে ৮-১০ দিনে সেরে যায়। কিন্তু ২-৩ সপ্তাহেও কাশি না সারলে রোগ জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তখন অবশ্যই চিকিৎসকের কাছে যান। <iframe src="https://cdn.abplive.com/corona-html/index.html" width="640" height="180"></iframe>

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget