এক্সপ্লোর

পুলওয়ামায় সেনা সংঘর্ষে আইইডি বিশেষজ্ঞ 'ফৌজি ভাই' সহ তিন জইশ জঙ্গি খতম

নাইকু খতমের পর সবথেকে বড় সাফল্য, দাবি নিরাপত্তাবাহিনীর

শ্রীনগর: করোনা আবহের মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন এলাকায় গুলির লড়াইয়ে নিহত ৩ জইশ-ই-মহম্মদ জঙ্গি। নিহতদের মধ্যে জইশের এক আইইডি বিশেষজ্ঞ রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ান।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। এদিন সকালে গোটা এলাকা ঘিরে ফেলে তারা।

তখনই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে মৃত্যু হয় তিন জইশ জঙ্গির। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তার সন্ধানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, তিন জঙ্গির মধ্যে একজন আইইডি বিশেষজ্ঞ রয়েছে। নাম আব্দুল রহমান ওরফে ফৌজি ভাই ওরফে ফৌজি বাবা। জন্মসূত্রে পাকিস্তানি।

সম্প্রতি, পুলওয়ামায় একটি আইইডি বোঝাই স্যান্ট্রো গাড়ি ধরা পড়ে নিরাপত্তাবাহিনীর হাতে, যা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। বাহিনীর দাবি, নিহত রহমান ওই ঘটনায় জড়িত ছিল।

এদিন অভিযান সম্পর্কে যৌথ সাংবাদিক সম্মলনে অংশ নেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এবং সিআরপিএফ-এর আইজি রাজেশ কুমার। বিজয় হলেন ভিক্টর ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং।

বাহিনীর দাবি, রিয়াজ নাইকুর এনকাউন্টারের পর এটাই সবথেকে বড় সাফল্য। নিহত রহমান ২০১৯ সালের কমরান অভিযানের সময় পুলিশের চোখে ধুলো দিতে সমর্থ হয়েছিল। বাকি আরও ২ নিহত জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলওয়ামায় ২৪-ঘণ্টায় জোড়া এনকাউন্টারে তিন জইশ জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে, মঙ্গলবার পুলওয়ামার ত্রালে দুই জইশ জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
News Live Blog: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
Dharmendra Pradhan Resignation : 'জো ডর গয়া ও মর গয়া' ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও
'জো ডর গয়া ও মর গয়া' ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও

ভিডিও

Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget