এক্সপ্লোর

তেরঙ্গা তুলবেন না! মেহবুবার ঘোষণায় পিডিপি ছাড়লেন জম্মুর ক্ষুব্ধ তিন নেতা

মেহবুবা সম্প্রতি ১৪ মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়ে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, জম্মু ও কাশ্মীরের পৃথক পতাকা সহ তার বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তা যতক্ষণ না হচ্ছে, তিনিও ভারতের তেরঙ্গা পতাকা তুলবেন না, নির্বাচনেও অংশগ্রহণ করবেন না।

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের স্বতন্ত্র পতাকা না ফেরানো পর্যন্ত তেরঙ্গা পতাকা তুলবেন না, মেহবুবা মুফতির এই বিতর্কিত মন্তব্যে অসন্তোষ তাঁর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি(পিডিপি)তেই। তিন প্রথম সারির পিডিপি নেতা টি এস বাজওয়া, হাসান আলি ওয়াফা ও বেদ মহাজন দলীয় সভানেত্রীর ঘোষণার প্রতিবাদে দল ছেড়েছেন বলে পিডিপি সূত্রে খবর। তিনজনই জম্মুর নেতা। মেহবুবা সম্প্রতি ১৪ মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়ে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, জম্মু ও কাশ্মীরের পৃথক পতাকা সহ তার বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তা যতক্ষণ না হচ্ছে, তিনিও ভারতের তেরঙ্গা পতাকা তুলবেন না, নির্বাচনেও অংশগ্রহণ করবেন না। গত বছর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে তার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের বিভাজন ঘটিয়ে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তার আগেই ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সমেত একাধিক কাশ্মীরী নেতাকে গৃহবন্দি করা হয়। মেহবুবার দাবি, সাংবিধানিক বদল ঘটিয়ে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের কার্যকর করা পদক্ষেপ প্রত্যাহার করতে হবে। বিজেপি নেতারা মেহবুবার মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতা তকমা দিয়ে তাঁর গ্রেফতারি দাবি করেছেন। এবার তাঁর দলের অভ্যন্তরেই এ নিয়ে ক্ষোভের প্রতিফলন দেখা গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget